বিজয় দিবসের প্রস্তুতি সম্পন্ন

imagesশেখ সালমা রিপোর্ট:  আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধের বেদীতে রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া শ্রদ্ধা জানাবেন মুক্তিযুদ্ধের লাখো শহীদদের প্রতি। এ ছাড়াও মন্ত্রীবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কুটনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ লাখো জনতা তাদের হৃদয়ের ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে ঢেকে দেবেন স্মৃতিসৌধের বেদী। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনে এখানে চলছে তিন বাহিনীর গার্ড অব অনারের মহড়া। নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।  এবিষয়ে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান জানিয়েছেন বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধের আশে নিরাপত্তার জন্য সিসিটিভি বসানো হয়েছে ও পুলিশ ওয়াজ টাওয়ার বসানো হয়েছে।
এই দিবস পালনে রঙ্গে রঙ্গে সাজানো হয়েছে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধকে। শেষ হয়েছে শেষ মূহুর্তের ধোঁয়া মোছা ও রং তুলির কাজ।  সেনা, নৌ ও বিমান বাহিনীর সশস্র সালামের মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা শুরু হবে। শ্রদ্ধা জানাতে আসা প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের যাতায়াত ও অবস্থানের নির্দেশনার কাজও শেষ।

বিজয় দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে।

স্মৃতিসৌধের পরিস্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তার স্বার্থে  ইতিমধ্যেই ৬  ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর থেকে জনসাধারনের প্রবেশধাধিকার নিষেধ করেছে কতর্ৃৃপ। এদিকে স্বাধীনতা দিবস উৎযাপনের সাজ সাজ রব বিরাজ করছে গোটা সাভার এলাকায়। সকল প্রস্তুতি সস্পন্ন ছাড়াও ঢাকা-আরিচা মহাসড়কের সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান। নিরাপত্তার স্বার্থে মহাসড়কে রাজনৈতিক দলের  তোরন নির্মান কাজ বন্ধ করা হয়েছে ।

এবারের ৪৫ বছর বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় সকলে দ্বীপ্ত সপথে বলিয়ান হোক, যেন শহীদের রক্ত বৃথা না যায়। সোনার বাংলাদেশ গড়ার এমনটিই প্রত্যাশা সকলের।

Related posts

Leave a Comment