ডেস্ক রিপোর্ট: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বিএনপির চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয় বিষয়টি নিশ্চিত করে জানান, অনিবার্য কারণবশত বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে যাচ্ছেন না বেগম খালেদা জিয়া।
৮ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার বক্তব্যের বাকি অংশ দেওয়ার জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছিলেন আদালত। খালেদা জিয়ার পক্ষে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত এ দিন নির্ধারণ করেন।
মিতু/বিবি নিউজ/৫৪১
