বর্তমান সরকারের সময় মাদক ব্যবসায়ীদের বাংলাদেশে কোন স্থান নেই : ত্রাণ প্রতিমন্ত্রী


ষ্টাফ রিপোর্টার, ২৬ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):মাদক ব্যবসায়ীরা দেশ ও সমাজের শক্র তাই বর্তমান সরকারের সময় কোন মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীদের জায়গা এ দেশের মাটিতে নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
মঙ্গলবার দুপুরে সাভার সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সরকার নতুন করে আরও দেশে গৃহহীনদের ঘর নির্মাণ করে দেবে । তিনি আরও বলেন,সন্ত্রাসী ও জঙ্গিদের সরকার কঠোর ভাবে দমন করেছে দেশে কেউ আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না ।
অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা,ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment