সাভারে হোটেল ব্যবসায়ীকে হত্যার অপরাধে কুখ্যাত ৯ ডাকাত গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার, ১৫ অক্টোবর ,২০২০(বিবিনিউজ):সাভারে এক হোটেল ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা উৎঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এঘটনায় হত্যা কান্ডের সাথে জড়িত নয়জন কুখ্যাত ডাকাতকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই ঢাকা জেলার এস আই নিরন্ত্র সালে ইমরান।
পুলিশ বলছে,গেল ছয় অক্টোবর ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরের যমুনা ন্যাচারাল পার্কের সামনে থেকে মিরপুরের হোটেল ব্যবসায়ী রবিউল ইসলাম লস্করের (৪১) লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পরে নিহতের স্ত্রী হাফিজা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার পায় ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে পিবিআই পুলিশ তদন্ত করে উন্নত প্রযুক্তি ব্যবহার করে গতকাল আশুলিয়া,ঢাকার যাত্রাবাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযোগ চালিয়ে হত্যাকান্ডে সরাসরী অংশ নেওয়া নয় জন ডাকাতকে আটক করে। এসময় পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদী ও একটি যাত্রীবাহী বাস উদ্ধার করে। আটক নয় ডাকাত হলো বাসির মোল্ল্যা (৪২),শেখ হাফিজ (৩৫),আনোয়ার হোসেন (৩৫), আমির হোসেন (২৮),আল আমিন (২৮),জুয়েল মিয়া (৩২),নঈম (২২),তপন মিয়া (২৮),নাজমুল মিয়া (৩০)। আটককৃতদের আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
পিবিআই ঢাকা জেলার এস আই নিরন্ত্র সালে ইমরান,বলেন গেল পাঁচ অক্টোবর মিরপুরের হোটেল ব্যবসায়ী রবিউল ইসলাম লস্কর আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এক বন্ধুর সাথে দেখা করতে আসেন। পরে তিনি নবীনগর থেকে মিরপুর যাওয়ার জন্য একটি যাত্রীবাহী বাসে উঠেন। পরে যাত্রীবাহী বাসে উঠার পরে একদল কুখ্যাত ডাকাত ঐ হোটেল ব্যবসায়ীকে বাসের ভিতরে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ সাভারের বলিয়ারপুর এলাকায় রাস্তায় ফেলে দিয়ে যায়। এসময় ডাকাতরা নিহতের পরিবারের সদস্যদের নিহতের মোবাইল ফোন দিয়ে হত্যা করার কথা বলে লাশ বলিয়ারপুরে ফেলে রাখা আছে নিয়ে যেতে বলেন। পরে ছয় অক্টোবর সন্ধ্যায় ঐ হোটেল ব্যবসায়ীর লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশের এই কর্মকর্তা আরো বলেন আটক ডাকাতরা ডাকাতিসহ নানা অপরাধমুলক কর্মকান্ডে জড়িত ছিলো। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে।

Related posts

Leave a Comment