ভ্যাকসিন আনতে সরকারের সংশ্লিষ্ট সব শাখাই তৎপর : স্বাস্থ্যমন্ত্রী

২৪ আগষ্ট, ২০২০ (বিবিনিউজ) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, দেশে ভ্যাকসিন আনতে সরকারের কোভিড-১৯ সংক্রান্ত সব শাখাই তৎপর রয়েছে। তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রতিনিয়ত খোঁজ নিচ্ছেন। বিশ্বে ভ্যাকসিন আবিষ্কার এখন আডভান্স লেভেলে আছে। যুক্তরাজ্য, চীন, রাশিয়া, আমেরিকা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্যাকসিন আবিষ্কারের চূড়ান্ত পর্যায়ে কাজ করছে। এই ভ্যাকসিনগুলোর গুণগত মান যাচাই-বাছাই করেই প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহন করবেন।’ স্বাস্থ্যমন্ত্রী আজ সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়ালটনের সহযোগিতায় তাইওয়ান এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট সেন্টার কর্তৃক কোভিড-১৯ মোকাবেলায় মেডিকেল সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা…

Read More

জাপা সকল নির্বাচনে অংশ নেবে : কাদের

২৪ আগস্ট, ২০২০ (বিবিনিউজ): জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে সকল নির্বাচনে অংশ নেবে। তিনি আজ দুপুরে মুুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। জি.এম. কাদের বলেন, আসন্ন সব উপ-নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যেই প্রার্থীতা চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। প্রতিটি আসনে জাতীয় পার্টি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে তিনি উল্লেখ করেন। জাপা চেয়ারম্যান বলেন, জাতির পিতার জন্মশতবর্ষ পালন উপলক্ষে আয়োজিত বৃক্ষ রোপণ…

Read More

গত ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ২৪৮৫ জন

২৪ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের ১৭০তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪২ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন। গতকালের চেয়ে আজ ৮ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৪ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৯৮৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। গতকালও মৃত্যুর হার ছিল ১ দশমিক ৩৪ শতাংশ। আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ…

Read More

সাভারে সন্ত্রাসীদের দখলকৃত রাস্তা উদ্ধার করে যাতায়াতের ব্যবস্থা করলেন ইউপি চেয়ারম্যান সমর

ষ্টাফ রিপোর্টার , ২৪ আগস্ট ২০২০(বিবিনিউজ):সাভারে সরকারী রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় প্রায় ত্রিশটির ও বেশী পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে। ত্রিশটি পরিবারের শতাধিক মানুষ গেল কোরবানীর ঈদ থেকে মানবেতর জীবন যাপন করেছেন। এদের মধ্যে সবচেয়ে বেশী দুর্ভোগে পড়েছেন গার্মেন্টস শ্রমিক ভাড়াটিয়ারা। সরকারী রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের ঘটনাটি ঘটেছে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নিমেরটেক এলাকায়। এলাকাবাসী জানায়, গেল কোরবানীর ঈদের আগে নিমেরটেক এলাকায় মানুষের যাতায়াতকারী সরকারী রাস্তা ইট দিয়ে বন্ধ করে আধাপাকা টিনের ঘর নির্মাণ করার উদ্যোগ নেন ওই এলাকার একটি হত্যা মামলার…

Read More

সাভারে ব্যবসায়ীর বাড়িতে হামলা

ষ্টাফ রিপোর্টার ,২৪ আগস্ট ২০২০(বিবিনিউজ):আজ ভোর রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ব্যবসায়ী মাহিনুর ইসলামের বাড়িতে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ব্যবসায়ী মাহিনুর ইসলাম অভিযোগ করে বলেন,রাজফুলবাড়িয়া এলাকায় তার দেড়’শ শতাংশ জমি রয়েছে। সেই জমিতে তিনি আধা পাকা ঘর নির্মাণ করে ভাড়া দেন তিনি। পরে গত কয়েকদিন ধরে একটি ভূমিদস্যু চক্র তার দেড়’শ শতাংশ জমি দখল করার পায়তারা করে আসছিলো। পরে জমি দখলের উদ্দেশ্যে আজ ভোর রাতে ১০/১৫ সদস্যের একদল দুর্বৃও তার ওই বাড়ির গেট ভেঙ্গে ফেলে বাড়িতে হানা দিয়ে ভাড়াটিয়াদের ঘরের দরজা ভেঙ্গেসহ বিভিন্ন মালামাল লুটপাট করে পালিয়ে যায়। এসময়…

Read More

সাভারে জমি দখলকে কেন্দ্র করে চার জনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা

ষ্টাফ রিপোর্টার,২৩ আগস্ট ২০২০(বিবিনিউজ): সাভারে বন বিভাগের জমি দখল করতে বাধা দেওয়ায় চার জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় ঢাকা বন বিভাগের প্রায় এক’শ ৩৭.চার একর জমি রয়েছে। সেই জমিতে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছ রয়েছে। পরে গত কয়েক দিন ধরে ছোট কালিয়াকৈর এলাকার মৃত আব্দুর রবের ছেলে শীর্ষ ভূমি দস্যু ও সন্ত্রাসী আবু সাইদ অস্ত্র সর্জে সজিত…

Read More

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ষ্টাফ রিপোর্টার ,২৩ আগস্ট ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে ক্যাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে।দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপ ভ্যানটি আটক করেছে পুলিশ। নিহতরা হলেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বরুন্ডী গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৬৫) ও পিকআপ ভ্যানের চালক । তবে পিকআপ ভ্যানের চালকের নাম ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোসলেম জানান, দুপুরে মানিকগঞ্জের কাটিগ্রাম থেকে একটি সবজি বোঝাই পিকআপ ভ্যানে করে সবজি ব্যবসায়ী হেলাল উদ্দিন আশুলিয়ার বাইপাইল এলাকায় যাচ্ছিলো। এসময় পিকআপ ভ্যানটি…

Read More

স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ কমে যাবে : স্বাস্থ্যমন্ত্রী

২২ আগস্ট ,২০২০ (বিবিনিউজ):ভ্যাকসিনের অপেক্ষায় না থেকে স্বাস্থ্যবিধি মেনে চললে এমনিতেই দেশে করোনার সংক্রমণ কমে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।আজ শনিবার বিকেলে মানিকগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মানিকগঞ্জ-নাগরপুর রাস্তার প্রশস্তকরণ ও মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী বলেন, ‘ভারত, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জনসংখ্যা অনুপাতে করোনা সংক্রমণ অনেক কম। করোনা সংক্রমণ কমিয়ে রাখা সম্ভব হয়েছে স্বাস্থ্যসেবা ভাল থাকার কারণে। সংক্রমণ আরও কমাতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’ দেশে করোনা সংক্রমণ কমাতে সবার বাধ্যতামূলকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব…

Read More

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়ংকর দাবানল ছড়িয়ে পড়েছে

২২ আগস্ট, ২০২০ (বিবিনিউজ): যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর দাবানল ছড়িয়ে পড়েছে। সপ্তাহজুড়ে চলা এই দাবানল এখনো নিয়ন্ত্রন করা যায়নি। ঘন ধোঁয়া শুক্রবার ক্যালিফোর্নিয়ার মধ্য ও উত্তরাঞ্চলের আকাশ ঢেকে ফেলেছে। এলএনইউ লাইটেনিং কমপ্লেক্স নামে পরিচিত বজ্রপাতজনিত অনেক গুলো দাবানলে প্রায় ২ লাখ ২০ হাজার একর বন পুড়ে গেছে এবং প্রায় ৫০০ অবকাঠামো ভষ্মীভূত হয়েছে। এই এলাকা থেকে হাজার হাজার লোক সরিয়ে নেয়া হয়েছে। গত সোমবার থেকে ছড়িয়ে পড়া এই দাবানল শুক্রবার এই অঙ্গরাজ্যের ইতিহাসে ১০ বৃহত্তম দাবানলে পরিণত হয়েছে। কোন কোন দাবানল নাপা ও সোনোমা অঞ্চলের জন্য মারাত্মক হুমকি…

Read More

গত ২৪ ঘন্টায় করোনায় ৪৬ জনের মৃত্যু

২২ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের ১৬৮তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫২ জন। গতকালের চেয়ে আজ ৭ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৯ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৯০৭ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৩৩ শতাংশ। গতকালের চেয়ে আজ মৃত্যুর হার দশমিক ০১ শতাংশ বেশি। আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের…

Read More