ষ্টাফ রিপোর্টার, ২৬ আগস্ট ২০২০ (বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে জাতির জনকের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । জাতির জনকের আত্ত্বার মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করা হয় ।পরে এক আলোচনা সভায় প্রাধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজা ও মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড: সোহানা জেসমিন মুক্তা সহ অনেকে ।
Read MoreMonth: August 2020
সাভারে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের “বঙ্গবন্ধু সেবা সপ্তাহ-২০২০” পালিত
স্টাফ রিপোর্টার, বিবি নিউজ সার্ভিস, ২৫ আগস্ট ২০২০: যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকার সাভারে পালিত হয়েছে “বঙ্গবন্ধু সেবা সপ্তাহ-২০২০।” লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ৩১৫ এ১ আজ দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে। সাভারের হেমায়েতপুরে সুগন্ধা হাউজিংয়ের আলম নগরে উপস্থিত অতিথিরা সর্বস্তরের লোকদের মাঝে মাস্ক বিতরণ, বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক এপিএস ও সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের জেলা গভর্নর লায়ন নজরুল ইসলাম সিকদার পিএমজেএফ, ১ম ভাইস জেলা…
Read Moreসাভার উপজেলার সকল ইউপি চেয়ারম্যান উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছেন
ষ্টাফ রিপোর্টার,২৫ আগস্ট ২০২০(বিবিনিউজ):সাভার উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বিভিন্ন প্রতিকুলতার মাঝেও এলাকায় জন সাধারণের জন্য প্রতিনিয়ত উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ছানিয়া আক্তার। মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে সাভার উপজেলা ব্লক গ্রান্ট কো অর্ডিনেশন কমিটি (বিজিসিসির) আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আলোচনা সভায় তিনি এসময় আরও বলেন,সাভার উপজেলার ১২ টি ইউনিয়ন জনবহুল এলাকা এখানে গার্মেন্টস শ্রমিকসহ প্রায় কয়েক লক্ষ মানুষ বসবাস করেন। তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানারা নানা প্রতিকুলতার মাঝেও মানুষকে সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে…
Read Moreসাভারের জালেশ্বর ও আশুলিয়া থেকে দুই জনের লাশ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার,২৫ আগস্ট ২০২০(বিবিনিউজ):সাভার ও আশুলিয়া থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গভীর রাতে সাভারের জালেশ্বর ও আশুলিয়ার বেরণ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়,গভীর রাতে সাভারের জালেশ্বর এলাকার একটি বাড়িতে অজ্ঞাত ওই ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। অন্যদিকে আশুলিয়ার বেরণ এলাকার একটি ভাড়া বাড়ির বাথরুম থেকে জামাল মিয়া নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তার লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর…
Read More২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সাভারে আলোচনা সভা অনুষ্ঠিত
সাভার,২৫ আগস্ট,২০২০(বিবিনিউজ):২০০৪ সালের ২১ আগষ্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের জনসভায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার প্রতিবাদে , নিহত ও আহতদের স্বরণে সাভারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল নিহতদের স্বরণে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা…
Read Moreভারতে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৬০ হাজার ৯৭৫
২৫ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : ভারতে ২৪ ঘন্টায় ৬০ হাজার ৯৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ৬৭ হাজার ৩২৩ জনে। এদের মধ্যে ২৪ লাখ ৪ হাজার ৫৮৫ জন করোনামুক্ত হয়েছে, করোনামুক্ত হওয়ার হার ৭৫.৯২ শতাংশ। মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ১.৮৪ শতাংশে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়। ভারতে ৭ লাখ ৪ হাজার ৩৪৮ জন চিকিৎসাধীন রয়েছে। যা মোট আক্রান্তের ২২.২৪ শতাংশ। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানায়, ২৪ আগস্ট পর্যন্ত ৩ কোটি ৬৮ লাখ ২৭ হাজার ৫২০ লোকের করোনা টেস্ট করা হয়েছে।
Read Moreসি আর দত্তের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
২৫ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি সি আর দত্ত, বীর উত্তম নামে বেশ পরিচিত। আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান দেশ ও জাতি শ্রদ্ধার সঙ্গে চিরদিন স্মরণ রাখবে।’ শেখ হাসিনা প্রয়াত সিআর দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রবীণ এই মুক্তিযোদ্ধা আজ সকালে ৯৩ বছর বয়সে ফ্লোরিডার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Read Moreপ্রতিবেদনের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রীর
২৫ আগস্ট, ২০২০(বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেছেন। প্রতিবেদন দুটো হলো-‘বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১’ (বাংলাদেশ পার্সপেক্টিভ প্ল্যান ২০২১-২০৪১) এবং ‘টেকসই উন্নয়ন অভীষ্ট : বাংলাদেশ অগ্রগতি প্রতিবেদন ২০২০’ (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস : বাংলাদেশ প্রগ্রেস রিপোর্ট ২০২০)। প্রধানমন্ত্রী আজ সকালে গণভবন থেকে রাজধানীর শেরে-ই-বাংলা নগরের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের (এনইসি) কনফারেন্স রুমে এনইসি’র নির্বাহী কমিটি (একনেক)-এর সাপ্তাহিক বৈঠকের শুরুতে প্রতিবেদন দু’টির মোড়ক উন্মোচন করেন। একনেকের চেয়ারপার্সন শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। এনইসি কনফারেন্স রুম থেকে একনেক সদস্যরা এ সময়ে তাঁর সাথে যুক্ত হন।
Read Moreআন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে বিকেএসপিকে বেছে নিলেন সাকিব
২৪ আগস্ট ২০২০(বিবিনিউজ):আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত হতে বিকেএসপিকে বেছে নিয়েছেন সাকিব। বিকেএসপিতে কাটানো প্রতিটি দিন নিয়েই নাকি চাইলে একটি করে বই লেখা যায়। কথাটা সাকিব আল হাসানের। সেটিই যদি হয়, এবার তাহলে আরও কিছু বইয়ের রসদ পেতে যাচ্ছেন তিনি। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন বিভাগকে না জানানোয় সাকিব সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন গত বছরের ২৮ অক্টোবর। আগামী ২৯ অক্টোবর মুক্তি মিলবে নিষেধাজ্ঞা থেকে। তার আগে যুক্তরাষ্ট্র থেকে সাকিব দেশে ফিরবেন সপ্তাহখানেকের মধ্যে। আগামী ৪ বা ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে শুরু হওয়ার কথা তাঁর…
Read Moreব্যাটিং কোচ নিয়োগের পরিকল্পনা করছে বিসিবি
২৪ আগস্ট ২০২০ (বিবিনিউজ) : জাতীয় দলের জন্য দীর্ঘ মেয়াদে ও তিন ফরম্যাটের জন্য একজন ব্যাটিং কোচ নিয়োগের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সীমিত ওভারে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ছিলেন নিল ম্যাকেঞ্জি। তবে হঠাৎ করেই নিজ থেকে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ায় পদটি শুন্য হয়। সীমিত ওভারের পাশাপাশি বাংলাদেশ টেস্ট দলের সাথে কিছু টেস্ট সিরিজেও কাজ করেছেন ম্যাকেঞ্জি। কিন্তু টেস্ট ফরম্যাটের জন্য বাংলাদেশের নিয়মিত ব্যাটিং কোচ ছিলেন না তিনি। হঠাৎ করেই বাংলাদেশের ব্যাটিং কোচের পদ ছাড়েন ম্যাকেঞ্জি। করোনাভাইরাসের কারনে পরিবার থেকে দূরে থাকতে পারবেন না জানিয়ে এই দায়িত্ব থেকে…
Read More