ষ্টাফ রিপোর্টার ,৩০ আগস্ট ২০২০(বিবিনিউজ):বাংলাদেশকে এখনো বিএনপি ,জামায়াত পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সাভারের নামাবাজার এলাকায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভার পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম সিদ্দিকি নিউটনের উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি ,জামায়াত, শিবির এখনো দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দিন রাত অপপ্রচার চালাচ্ছে । তাদের পায়ের নিচ থেকে মাটি…
Read MoreMonth: August 2020
সাভারে সড়ক দুর্ঘটনায় চিত্র শিল্পী নিহত
ষ্টাফ রিপোর্টার,৩০ আগস্ট ২০২০(বিবিনিউজ):সাভারে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম নামের এক চিত্র শিল্পী নিহত হয়েছে। সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়,সকালে হেমায়েতপুর বাসষ্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিলেন চিত্র শিল্পী আব্দুস সালাম (৫৫)। এসময় মহাসড়কে চলাচলরত দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় চিত্র শিল্পী আব্দুস সালামকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।…
Read Moreসুন্দরবনের মালিকানা দাবি করে জমিদার ঘোষণা সামাদের
২৯ আগস্ট ২০২০(বিবিনিউজ):১৯৫০ সালে পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশের মাধ্যমে দেশ থেকে জমিদারি প্রথা বিলুপ্ত হয় এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রকে দেশের সব জমির মালিক ঘোষণা করা হয়। কিন্তু ১৯৫৬ সালের সংশোধনী গেজেট অনুযায়ী তৎকালীন খুলনা জেলার অধীন সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা জেলায় অবস্থিত সুন্দরবনের সকল জমি “সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব” এস্টেটের সম্পত্তি এবং এর মালিক দাবি করেছেন এক ব্যক্তি। এ জন্য তিনি জমিদারি অফিসও খুলেছেন এবং মাইকিং করে স্থানীয়দের খাজনা দেওয়ার মাধ্যমে জমির বন্দোবস্ত ও পর্চা নেওয়ার আহ্বান জানিয়েছেন!বাগেরহাটেরর মোরেলগঞ্জ উপজেলার বাড়ইখালীর বাসিন্দার আকবর আলী হাওলাদারের ছেলে আব্দুস সামাদ…
Read Moreযৌতুকের টাকা না পেয়ে আশুলিয়ায় ৩ ভাইকে কুপিয়ে জখম করেছে বোন জামাই
ষ্টাফ রিপোর্টার,২৯ আগস্ট ২০২০(বিবিনিউজ):যৌতুকের টাকা না দেওয়ায় সাভারের আশুলিয়ায় একই পরিবারের তিন ভাইকে কুপিয়ে জখম করেছে এক বোন জামাই। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গভীর রাতে আশুলিয়া ইউনিয়নের মধ্য চারাবাগ এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এলাকাবাসী জানায়,গত এক বছর আগে মধ্য চারাবাগ এলাকার মৃত ফয়েজ মিয়ার মেয়ে ফারজানা খাতুনের সাথে বিয়ে হয় ওই এলাকার মানিক মুন্সির ছেলে মনির হোসেনের সাথে। পরে বিয়ের পর থেকে ফারজানা খাতুনের স্বামী মনির হোসেন কয়েক লক্ষ টাকা যৌতুক দাবি করেন ফারজানা খাতুনের ভাইদের কাছ…
Read Moreকুয়েতে ঢাকার ধামরাইয়ের মা ও মেয়ে দুর্বৃত্তদের হাতে খুন
ষ্টাফ রিপোর্টার,২৯ আগস্ট ২০২০(বিবিনিউজ): কুয়েতে ঢাকার ধামরাইয়ের মামা ও মেয়ে নির্মম ভাবে খুন হয়েছেন দুর্বৃত্তদের হাতে । এঘটনায় নিহত মা ও মেয়ের ধামরাই এলাকায় নিজ বাড়িতে চলছে শোকের মাতম। সংসারের একমাত্র উপারজনক্ষম ব্যক্তিকে হারিয়ে ফেলে দিশে হারা হয়ে পড়েছেন নিহতদের পরিবারের সদস্যরা।পুলিশ জানায়,গেল পচিশ বছর আগে সংসারের অভাব গোচাতে ঢাকার ধামরাইয়ের নতুন দক্ষিণপাড়া এলাকার মৃত মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শিকদারের স্ত্রী মমতা বেগম (৫৬) কুয়েতে একটি কোম্পানীতে চাকুরী করতে যান। পরে ওই নারী তিনি ধীরে ধীরে ওই কোম্পানীতে শক্ত অবস্থান করে নিলে মালিকপক্ষ তার কাজে কর্মে সন্তষ্ট হয়ে বেতন বাড়িয়ে দিলে…
Read Moreগত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ২১৩১ জন
২৯ আগস্ট ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমেছে। তবে আগের দিনের চেয়ে শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ২৩ শতাংশ। আগের দিন এটি ছিল ১৬ দশমিক শূন্য ৯ শতাংশ। সব মিলিয়ে দেশে ৩ লাখ ৮ হাজার ৯২৫ জনের করোনা শনাক্ত হলো। শেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩২ জন। আগের দিনের চেয়ে মৃত্যু কমেছে। সব মিলিয়ে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৪ হাজার ২০৬ জন। আজ শনিবার…
Read Moreআইপিএল খেলবেন না সুরেশ রায়না
২৯ আগস্ট ২০২০ (বিবিনিউজ) : ব্যক্তিগত কারনে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসরে খেলবেন না চেন্নাই সুপার কিংসের বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। আইপিএল থেকে রায়নার সড়ে যাবার খবরটি নিশ্চিত করেছে তারই দল চেন্নাই সুপার কিংস।আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রায়নায় সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কেএস বিশ্বনাথ। তিনি টুইট করে লিখেন, ‘ব্যক্তিগত কারণে সুরেশ রায়না দেশে ফিরে গেছেন। আইপিএলের এবারের আসরে তাকে আর পাওয়া যাবে না। এই সময়ে সুরেশ ও তার পরিবারের প্রতি চেন্নাইয়ের সম্পূর্ণ সমর্থন থাকবে।’গতকালই জানা গিয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের…
Read Moreপবিত্র আশুরার মর্মবানী ধারণ করে বৈষম্যহীন দেশ গড়তে আহ্বান প্রধানমন্ত্রীর
২৯ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।তিনি আজ পবিত্র আশুরা উপলক্ষ্যে দেয়া এক বাণীতে এ আহ্বান জানান।এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “পবিত্র আশুরা একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও ভাবগাম্ভীর্যপূর্ণ।”তিনি বলেন, হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (র.) ও তাঁর পরিবারবর্গ কারবালার…
Read Moreসেপ্টেম্বর থেকে আগের নির্ধারিত ভাড়ায় ফিরছে গণপরিবহন : সেতুমন্ত্রী
২৯ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সামগ্রিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনায় সরকার শর্ত সাপেক্ষে আগামী পহেলা সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।আজ শনিবার সকালে ঢাকা সড়ক জোন,বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হয়ে এ সিদ্ধান্তের কথা জানান।সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘পহেলা সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন। তবে এ ক্ষেত্রে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন না করা এবং যাত্রী…
Read Moreসাভারের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক :ত্রাণ প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার ,২৮ আগস্ট ২০২০(বিবিনিউজ):বর্তমানে সাভারের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি অত্যান্ত সন্তোষ জনক বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।শুক্রবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে সাভার উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সাধারণ সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,দেশে এখন অপরাধ অনেক কমে গিয়েছে সাভারে মাদক ও চাঁদাবাজী নিয়ন্ত্রণে রয়েছে জনগণও শাস্তিতে বসবাস করছে শিল্প মালিকরা যারা সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস ব্যবসা করছে তারাও এখন শান্তিতে বসবাস করছে এবং আগের চেয়ে অনেক ভালো আছে উল্লেখ করে…
Read More