
ষ্টাফ রিপোর্টার ,৩০ আগস্ট ২০২০(বিবিনিউজ):বাংলাদেশকে এখনো বিএনপি ,জামায়াত পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের নামাবাজার এলাকায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভার পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম সিদ্দিকি নিউটনের উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি ,জামায়াত, শিবির এখনো দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দিন রাত অপপ্রচার চালাচ্ছে । তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে জানিয়ে তিনি আরও বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিন রাত কাজ করে যাচ্ছেন।

ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহাসহ আরো অনেকে।
অনুষ্ঠানে এসময় ১৫ আগষ্ট নিহতের আত্মর মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
