ধামরাইয়ে স্বর্নিভর মাল্টিমিডিয়া নামের এনজিও মালিক গ্রেফতার

ষ্টাফ রির্পোটার,৩ জুলাই (বিবিনিউজ):কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় ঢাকার ধামরাইয়ে এক মুক্তিযোদ্ধার ছেলেকে ঘরের মধ্যে আটকিয়ে রেখে বর্বর নির্যাতনের অভিযোগে স্বর্নিভর মাল্টিমিডিয়া নামের এক এনজিওর মালিককে আটক করেছে পুলিশ। সকালে তাকে ধামরাইয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পুলিশ জানায় ধামরাইয়ের পটল এলাকায় বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের ছেলে উজ্জল মিয়া স্বর্নিভর মাল্টিমিডিয়া নামের একটি এনজিও থেকে কয়েক হাজার টাকা লোন নেন গত কয়েক মাস আগে। পরে গতকাল কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় ওই এনজিওর মালিক মতিউর রহমান (৪৮) ওই মুক্তিযোদ্ধার ছেলেকে ধামরাইয়ের গণকপাড়া এলাকায় নিয়ে একটি ঘরের মধ্যে আটকিয়ে…

Read More

কোরবানির পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তা

০৩ জুলাই, ২০২০(বিবিনিউজ):এবার কোরবানির পশুর হাটে ভারতীয় গরু আসবে কি না, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। কারণ, গরু-ছাগল উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। কোরবানির চাহিদার তুলনায় বরং ৯ লাখ পশু অতিরিক্ত রয়েছে। দুশ্চিন্তা হলো, খামার থেকে এত গবাদিপশু কোরবানির পশুর হাটে উঠতে পারবে কি না। উঠলেও বিক্রি হবে কি না। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে, এবার ঈদুল আজহায় কোরবানির জন্য ১ কোটি ১০ লাখ গবাদিপশু দরকার হবে। কিন্তু সারা দেশে খামারগুলোতে ১ কোটি ১৯ লাখ গরু-ছাগল-মহিষ-ভেড়া প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ সরকারি হিসাবেই চাহিদার তুলনায় ৯় লাখ গবাদিপশু বেশি। এদিকে গত তিন মাসে করোনা…

Read More

‘আল্লাহর দল’ নামে জঙ্গি সংগঠনের শাখা আমীর গ্রেফতার

৩ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আল্লাহর দল’এর ঢাকা দক্ষিণের দাওয়াত শাখার আমীর মো: ফারুক শেখকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এতথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এন্টি টেররিজম ইউনিটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ থানার বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৪০টি শপথনামাসহ বিভিন্ন দলীয় কাগজপত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে…

Read More

দেশে ২৪ ঘন্টায় করোনায় নতুন আক্রান্ত ৩,১১৪

৩ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১১৮তম দিনে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪২ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৪ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৮ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৯৬৮ জন। শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১ দশমিক ২৬ শতাংশ। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। অধ্যাপক নাসিমা সুলতানা জানান,…

Read More

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৫৩,০৬৯

৩ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে একদিনে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির এটি একটি নতুন রেকর্ড। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র। স্থানীয় সময় রাত সাড়ে ৮ পর্যন্ত (গ্রীনিচ মান সময় শুক্রবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মোট ৫৩ হাজার ০৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২৭ লাখ ৩৫ হাজার ৩৩৯ জনে…

Read More

অস্বস্তি এড়ানোর উপায়

০৩ জুলাই, ২০২০(বিবিনিউজ):দীর্ঘ সময় মাস্ক ব্যবহারের ক্ষেত্রে প্রতি ১০ মিনিট পর খুলে সতেজ বাতাসে শ্বাস নিন। তবে কাছাকাছি কেউ থাকলে এটি করা যাবে না।করোনাভাইরাসের সংক্রমণ মাস্ক পরে অনেকাংশে প্রতিহত করা সম্ভব। বিভিন্ন গবেষণায় প্রমাণ পাওয়া গেছে, যথাযথভাবে মাস্ক ব্যবহার করলে মুখনিঃসৃত তরলকণা (ড্রপলেট) সরাসরি নাকে-মুখে প্রবেশ করতে পারে না। কিন্তু টানা দীর্ঘ সময় মাস্ক পরে থাকাও অনেক সময় অস্বস্তিকর ও কষ্টকর হয়ে ওঠে। অনেকক্ষণ ধরে মাস্ক ব্যবহার করলে কিংবা একাধিক মাস্ক একসঙ্গে একটির ওপর আরেকটি রেখে ব্যবহার করলে হাইপোক্সিয়া বা অক্সিজেনের ঘাটতি হতে পারে। শরীরে অক্সিজেন কমে গেলে মানুষের শ্বাসপ্রশ্বাসের…

Read More

যত্রতত্র পশুরহাটের অনুমতি দেয়া যাবে না : সেতুমন্ত্রী

১ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : কোরবানীর পশুরহাট করোনা সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যত্রতত্র পশুরহাটের অনুমতি দেয়া যাবে না, প্রয়োজনে হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। এছাড়া মহাসড়কের উপর কিংবা পাশে বসানো যাবে না। পশুরহাটে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে সংশ্লিষ্টদের আগেই করণীয় নির্ধারণ করতে হবে।’ ওবায়দুল কাদের আজ বুধবার তার সংসদ ভবনস্থ সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক আনলাইন সংবাদ সম্মেলনে এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যত্রতত্র পশুরহাটের অনুমতি দেয়া…

Read More

২৪ ঘন্টায় করোনায় বেড়েছে সুস্থতা

১ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১১৬তম দিনে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতাও। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪১ জন। গতকালের চেয়ে আজ ২৩ জন কম মারা গেছেন। গতকাল রেকর্ড সংখ্যক ৬৪ জন মৃত্যুবরণ করেছিলেন। এই পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৮৮৮ জন। শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১ দশমিক ২৭ শতাংশ। গতকালের চেয়ে আজ দশমিক ০১ শতাংশ কম। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে…

Read More