৫ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : নিজ বাড়িতে ফিটনেস ট্রেনিংয়ের সরঞ্জাম না থাকা ক্রিকেটারদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ক্রিকেটারের বাড়ীতে ফিটনেস অনুশীলনের প্রয়োজনীয় সরঞ্জাম নেই। বিষয়টি আমলে এনে তারা যাতে বাড়ীতে বসেই নিরবিচ্ছিন্ন অনুশীলন চালিয়ে যেতে পারে বা নিজেদের ফিটনেস ধরে রাখতে পারেন সেই লক্ষ্যে সরঞ্জাম কেনার পরিকল্পনা করছে দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। ঘরে বসে শতভাগ ফিটনেস ধরে রাখা সম্ভব নয়-বোর্ড সেটা বেশ ভালভাবেই জানে । তাই অন্তত ৮০ ভাগ ফিটনেস ধরে রাখতে ক্রিকেটারদের সহায়তা করার উদ্যোগ নিয়েছে বোর্ড। বিসিবির প্রধান চিকিৎসা কর্মকর্তা…
Read MoreMonth: July 2020
উইজডেনের তালিকায় স্থান পাওয়ায় সাকিবের সন্তুষ্টি প্রকাশ
৫ জুলাই ২০২০ (বিবিনিউজ): ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের সম্মানজনক তালিকায় স্থান পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের শীর্ষ অল রাউন্ডার সাকিব আল হাসান। তালিকায় ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় এবং টেস্ট ক্রিকেটে ষষ্ঠ মোস্ট ভেলুয়েবল প্লেয়ারের (এমভিপি) স্থান লাভ করেছেন তিনি। নিজের ফেইসবুক পাতায় প্রতিক্রিয়া জানিয়ে সাকিব বলেন,‘ অসাধারণ সব ক্রিকেটারদের সম্মানজনক এই তালিকায় জায়গা পাওয়া এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার কাছে বিশাল সম্মানের।’ ক্রিকেটের পরিসংখ্যান সংস্থা ক্রিকভিজ ও উইজডেন মাসিকে সাকিব ‘মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার’ বা এমভিপি মনোনিত হয়েছেন। ক্রিকভিজের মার্কেট লিডিং বিশ্লেষনের ভিত্তিতে বিশ্বেরসব আন্তর্জাতিক ক্রিকেটারের ‘ ম্যাচ প্রভাবের ভিত্তিতে’…
Read Moreবিদেশ ফেরত ২১৯ বাংলাদেশি কারাগারে
৫ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকাবস্থায় সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করায় কুয়েত, কাতার ও বাহরাইন প্রবাসি ২১৯ বাংলাদেশিকে আজ কারাগারে পাঠানো হয়েছে। রোববার ঢাকা মহানগর হাকিম আদালত সূত্র জানিয়েছে, গতকাল শনিবার বিদেশ ফেরত ২১৯ জনকে ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ২১৯ জন প্রবাসির বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছেন তুরাগ থানার পরিদর্শক শফিউল্লাহ। তিনি আদালতে উপস্থাপিত আবেদনে উল্লেখ করেন, বিদেশ ফেরত ২১৯ জন বাংলাদেশি কুয়েত, কাতার ও বাহরাইনে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকায় সেদেশের…
Read Moreবিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চ্যালেঞ্জ ছুড়লেন ২০০ গবেষক
০৫ জুলাই, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস মহামারিতে ছয় মাসে বিশ্বজুড়ে পাঁচ লাখের বেশি মানুষ মারা গেছে। এর মধ্যেই বাতাসে করোনাভাইরাস ছড়ানোর বিষয়টি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক দৃষ্টিভঙ্গির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ২০০ জনের বেশি গবেষক। নিউইয়র্ক টাইমস ও লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে করোনাভাইরাসের শুধু দুটি ধরনের সংক্রমণ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে। একটি হচ্ছে আশপাশের কোনো সংক্রমিত ব্যক্তির কাছ থেকে শ্বাস-প্রশ্বাসের ফোঁটা (ড্রপলেট) শ্বাসের মাধ্যমে ঢুকে গেলে সংক্রমণ ছড়ায়। আরেকটি হচ্ছে দূষিত পৃষ্ঠ স্পর্শ করার পর…
Read Moreবিদ্যুৎ বিভাগের স্বীকারোক্তি
০৫ জুলাই ,২০২০(বিবিনিউজ):সারা দেশে ৬২ হাজার ৯৬ জন গ্রাহক বিদ্যুতের অতিবিলের শিকার হয়েছেন। এ জন্য ২৯০ জন কর্মকর্তা-কর্মচারীর দায়িত্বে অবহেলা ও গাফিলতির প্রমাণ পেয়েছে বিদ্যুৎ বিভাগ গঠিত টাস্কফোর্স। আজ রোববার দুপুরে বিদ্যুৎ বিভাগ আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিভাগ জানায়, যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের সবার বিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদ্যুৎ-সচিব সুলতান আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে আমাদের রিডাররা বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং করতে পারেননি। এ জন্য এই সমস্যা সৃষ্টি হয়েছে। এর মধ্যে বিভিন্ন কোম্পানির মাঠপর্যায়ে করোনায়…
Read Moreকরোনায় মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল
৫ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১২০তম দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৫২ জন। গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৫ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ২৬ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ২৯ জন মৃত্যুবরণ করেছিলেন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৫ শতাংশ। গতকালের চেয়ে আজ মৃত্যুর হার দশমিক ০১ শতাংশ বেশি। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন…
Read Moreসাভারে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার
সাভার,০৪ জুলাই,২০২০(বিবিনিউজ):সাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগে (২৫) সাজ্জাদ হোসেন সজল নামের (২১) এক মুদি দোকানদারকে আটক করেছে পুলিশ।শনিবার সকালে সাভারের ব্যাংকলোনী এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটক ধর্ষণকারী ওই এলাকার বাদশা মিয়ার ছেলে। পুলিশ জানায় গত কয়েকমাস ধরে ব্যাংকলোনী এলাকায় ওই নারীকে বিয়ের প্রভোলন দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন ওই নারীর প্রতিবেশী মুদি দোকানদার সাজ্জাদ হোসেন সজল। পরে ওই নারী অন্তঃসত্ত¦া হয়ে পড়লে সাজ্জাদ হোসেন সজলকে বিয়ের জন্য চাপ দিলে সে ওই নারীকে মারধর করে বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করে গুম করার হুমকি দেন। সেই…
Read Moreশহিদ আফ্রিদি পরিবারের করোনা জয়
৪ জুলাই ২০২০ (বিবিনিউজ) : গত ১৩ জুন পুরো পরিবারসহ প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। টানা ২০ দিন করোনার সাথে লড়াই করে করোনা জয় করলেন আফ্রিদি পরিবার। করোনাভাইরাস থেকে সপরিবারে মুক্তি পেয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই জানিয়েছেন আফ্রিদি।টুইটারে ছোট কন্যাকে উপরে তুলে চুমু দেয়ার ছবি পোস্ট করে আফ্রিদি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী ও কন্যার- আকসা ও আনশা এবং আমি কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর ফের পরীক্ষা করিয়েছি। আমরা সকলেই এখন করোনামুক্ত। আমাদের জন্য দোয়া করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সৃষ্টিকর্তা যেন আপনাদের সবাইকে…
Read Moreকরোনাকালে দেশে কেউ না খেয়ে মরেনি : প্রাণিসম্পদ মন্ত্রী
৪ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের সুফল হচ্ছে মহামারী করোনার এ দূর্যোগে দেশে একজন লোকও না খেয়ে মরেনি, একজন লোকও না খেয়ে থাকেনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ দারিদ্র্য দূরীকরণে বিশ্ব মডেলে পরিণত হয়েছে। মন্ত্রী আজ দুপুরে তার নির্বাচনী এলাকা পিরোজপুরে ঘুর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে টিন ও টাকা এবং গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে টিন, টাকা ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত…
Read Moreদেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু কমেছে
৪ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনা শনাক্তের ১১৯তম দিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২৯ জন। গতকালের চেয়ে আজ ১৩ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৪২ জন মৃত্যুবরণ করেছিলেন। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৯৯৭ জন। শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৬ শতাংশ। গতকালের চেয়ে আজ দশমিক ০১ শতাংশ কম। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক…
Read More