ধামরাইয়ে স্বর্নিভর মাল্টিমিডিয়া নামের এনজিও মালিক গ্রেফতার

ষ্টাফ রির্পোটার,৩ জুলাই (বিবিনিউজ):কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় ঢাকার ধামরাইয়ে এক মুক্তিযোদ্ধার ছেলেকে ঘরের মধ্যে আটকিয়ে রেখে বর্বর নির্যাতনের অভিযোগে স্বর্নিভর মাল্টিমিডিয়া নামের এক এনজিওর মালিককে আটক করেছে পুলিশ।

সকালে তাকে ধামরাইয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পুলিশ জানায় ধামরাইয়ের পটল এলাকায় বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের ছেলে উজ্জল মিয়া স্বর্নিভর মাল্টিমিডিয়া নামের একটি এনজিও থেকে কয়েক হাজার টাকা লোন নেন গত কয়েক মাস আগে।

পরে গতকাল কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় ওই এনজিওর মালিক মতিউর রহমান (৪৮) ওই মুক্তিযোদ্ধার ছেলেকে ধামরাইয়ের গণকপাড়া এলাকায় নিয়ে একটি ঘরের মধ্যে আটকিয়ে রেখে বর্বর  নির্যাতন করে। পরে খবর পেয়ে এলাকাবাসী ওই ব্যক্তিকে উদ্ধার করে ধামরাইয়ে থানায় নিয়ে যায়। পরে নির্যাতনের শিকার ওই ব্যক্তি স্বর্নিভর মাল্টিমিয়ার চেয়ারম্যান মতিউর রহমানকে প্রধান আসামী করে ধামরাই থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ আজ সকালে ধামরাইয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ওই ব্যক্তির বিরুদ্ধে ধামরাইয়ের বিভিন্ন এলাকায় কিস্তির টাকার জন্য অনেক মানুষকে নির্যাতনের অভিযোগ রয়েছে।
আটক এনজিওর মালিককে আজ দুপুরে রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হবে জানিয়েছেন ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা।

Related posts

Leave a Comment