রেস্তোরাঁ ব্যবসায় মিষ্টি জান্নাত

jannatরেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। রেস্তোরাঁর নাম ‘সিনে ক্যাফে’। গত শুক্রবার রাজধানীর ধানমন্ডির ২ নম্বর সড়কে ‘সিনে ক্যাফে’নামে রেস্তোরাঁটির যাত্রা শুরু হয়। এখানে থাই, চায়নিজ, কন্টিনেন্টাল, সি ফুডসহ নানা ধরনের খাবার পাওয়া যায়।

রেস্তোরাঁর নাম ‘সিনে ক্যাফে’কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বলেন, ‘আমি যেহেতু সিনেমা করি, তাই আমার রেস্তোরাঁর নাম সিনে ক্যাফে।’

তিনি জানান, তিনজন অংশীদার মিলে ‘টেল টেল’ নামে একটি কোম্পানি গঠন করেছেন তারা। এই কোম্পানি আওতায় ‘সিনে ক্যাফে’ শুরু হয়েছে। ২৫০০ বর্গফুট আয়তনের এই রেস্তোরাঁয় একসঙ্গে ১০০ জন বসার ব্যবস্থা আছে। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত রেস্তোরাঁয় আসা অতিথিদের জন্য গান করবেন শিল্পীরা। এখানে শুধু রান্নার সঙ্গেই জড়িত আছেন ২২ জন।
তিনি আরো বলেন, ‘আমরা ভিন্ন আঙ্গিকে রেস্তোরাঁটি সাজিয়েছি। সুন্দর পরিবেশে স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা দিচ্ছি। যারা এখানে আসবেন, তারা যেন পারিবারিক আবহ খুঁজে পান, সেই চেষ্টা করেছি। খুব ভালো সাড়া পাচ্ছি। অনেকে আসছেন। খাবারের প্রশংসা করছেন। ভালো লাগছে।’

রেস্তোরাঁ ব্যবসার আগেই পোশাকের ব্যবসার সঙ্গে যুক্ত হন মিষ্টি জান্নাত। রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় ‘জান্নাত এক্সপ্রেস’ নামে তার ফ্যাশন হাউস রয়েছে।

Related posts

Leave a Comment