ঠাকুরগাঁও, ২৫ সেপ্টেম্বর : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় গরু ব্যবসায়ীরা জানায়, রবিবার রাত আনুমানিক ৯ টার দিকে রাজ্জাক বাংলাদেশ সীমান্ত ডাবরির বিপরীতে ভারতের ১৭১-ফুলবাড়ি শ্রীপুর সীমান্তে অবৈধভাবে গরু আনতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সৈন্যরা লক্ষ্য করে রাজ্জাককে গুলি ছোড়ে। এ সময় আব্দুর রাজ্জাক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিএসএফের সদস্যরা রাজ্জাককে ভারতীয় ক্যাম্পে নিয়ে যান। এ বিষয়ে ঠাকুরগাঁও-৩০ বিজিবির অধিনায়ক লে.…
Read MoreMonth: September 2017
ঘর ভাঙল অভিনেত্রী স্পর্শিয়ার
ঢাকা, ২৫ সেপ্টেম্বর : ঘর ভাঙল মডেল অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার। তার স্বামী নির্মাতা রাফসান আহসানের সঙ্গে গত ২১ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের কাজী অফিসে ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। স্পর্শিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরটি নিশ্চিত করে রাফসাসন জানান, আমাদের দুজনের সিদ্ধান্তে ডিভোর্স হয়েছে। ডিভোর্সের সময় আমার এবং স্পর্শিয়ার কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন। রাফসান বলেন, এখননো স্পর্শিয়ার সাথে আমার যোগাযোগ আছে। শনিবার সে আমার বাসায় এসে আমার আব্বাকে দেখে গেছে। ডিভোর্সের মাসখানের আগে থেকে আমরা আলাদা থাকতে শুরু করি। ভালোবেসেই পারিবারিকভাবেই তো বিয়ে করেছিলেন? কিন্তু ডিভোর্স হলো কেন? এ প্রশ্নের জবাবে রাফসান বলেন,…
Read Moreযশোরে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
যশোর, ২৫ সেপ্টেম্বর : যশোরের ঝিকরগাছায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার বাঁকড়া এলাকার দিকদানা মাঠে এ ঘটনা ঘটে। সিদ্দিকুর রহমান বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং প্রাক্তন ইউপি সদস্য ছিলেন। তিনি উপজেলার বালিয়াডাঙ্গা খোসালনগর গ্রামের তুফান গোলদারের ছেলে। বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিকদার মতিয়ার রহমান জানান, বাঁকড়া বাজারে যাওয়ার জন্য সন্ধ্যায় বাড়ি থেকে বের হন সিদ্দিকুর রহমান। বাঁকড়া এলাকার দিকদানা মাঠে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।…
Read Moreবিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি আজ
ঢাকা, ২৫ সেপ্টেম্বর : আবারো বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। ৮ থেকে ১৫ শতাংশ হারে দাম বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। এর উপর গণশুনানি আজ থেকে শুরু হচ্ছে।
Read Moreরাখাইনে হিন্দুদের গণকবরের সন্ধান
২৫ সেপ্টেম্বর : মিয়ানমারের রাখাইনে হিন্দু ধর্মাবলম্বী রোহিঙ্গাদের একটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির সেনাবাহিনী। মিয়নমারের সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, ওই গণকবরে কেবলমাত্র হিন্দুদের মৃতদেহ পাওয়া গেছে। সেনাবাহিনীর দাবি, রোহিঙ্গা মুসলিম জঙ্গিরা ওই হিন্দুদের হত্যা করছে। মিয়ানমারের সেনাবাহিনীর ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতি থেকে জানা গেছে, উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশের একটি গ্রাম থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি গণকবর খুঁড়ে মোট আটাশটি মৃতদেহ বের করে এনেছে, এদের সবাই হিন্দু ধর্মাবলম্বী, বেশীরভাগই মহিলা। যদিও ওই এলাকায় চলাচল নিয়ন্ত্রিত থাকার কারণে সেনাবাহিনীর এই অভিযোগ যাচাই করা সম্ভব হয়নি। রাখাইনে গত পঁচিশে…
Read Moreশাহজালালে বিমানের সিটে আড়াই কোটি টাকার সোনা
ঢাকা, ২৫ সেপ্টেম্বর : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা বিমানের সিটের নিচে আড়াই কোটি টাকার ৪০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। বাংলাদেশ ইউএস বাংলার কলকাতা থেকে আসা বিএস২০২ ফ্লাইটের সিটের নিচে লুকায়িত অবস্থায় রোববার রাতে ৪০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, কলকাতা থেকে আসা বিএস২০২ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার বিকেলে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ফ্লাইটটি অবতরণের পূর্বেই বিশেষ নজরদারি বজায় রাখে। পরবর্তীকালে বিমানটি অবতরণের পরে…
Read Moreকাতারকে হারিয়ে কিশোর ফুটবলারদের চমক
দোহা, ২৫ সেপ্টেম্বর : দোহায় চলমান এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে কাতারকে হারিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশের কিশোররা। রবিবার অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের ২-০ শূন্য গোলে হারায় তারা। দোহারের গ্রান্ড হামাদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ব্যবধানে দুই গোল করে বাংলাদেশ। ৭১ মিনিটে দিপক ও ৮১ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম গোল করেন। স্মরণীয় এই জয়ে ই-গ্রুপে রানার্সআপ হয়ে চূড়ান্ত পর্বে উঠার সম্ভাবনা তৈরি করে রাখলো বাংলাদেশ। কাতারকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে থাকতেই শেষ ম্যাচে নিজেদের সবটুকু উজার করে খেলেছে কিশোররা। সব খেলোয়াড়ের লক্ষ্যই ছিল ম্যাচটি জেতা। শেষ…
Read Moreরফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠায় অস্ট্রেলিয়ার প্রতি আইসিসিবির আহবান
ঢাকা, ২৫ সেপ্টেম্বর : ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) বাংলাদেশে একটি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠা এবং সরকারের দেয়া সুযোগ-সুবিধা গ্রহণের জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহবান জানিয়েছে। সিডনিতে অস্ট্রেড কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান এ আহবান জানিয়ে বলেন, দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে বাংলাদেশে একটি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠা করেছে। তাছাড়া চীন, ভারত ও জাপানও বিশেষ রফতানি অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে। ১৯ থেকে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত দশম ওয়ার্ল্ড কংগ্রেসে যোগদানের জন্য ১৮ সেপ্টেম্বর মাহবুবুর রহমানের নেতৃত্বে আইসিসি বাংলাদেশের ১৮ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলটির সিডনি সফরকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি বাংলাদেশ সরকার…
Read Moreরোহিঙ্গা পুনর্বাসনে প্রধানমন্ত্রীর পদক্ষেপ বাংলাদেশকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে : স্পিকার
ঢাকা, ২৫ সেপ্টেম্বর : স্পিকার ও সিপিএ’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, রোহিঙ্গাদের পুনর্বাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত পদক্ষেপ শান্তি প্রতিষ্ঠায় বিশ্বে বাংলাদেশকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। রোহিঙ্গাদের মানবিক সাহায্য ও আশ্রয় দেয়ায় বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবল ও সাহসী নেতৃত্বের জন্য এটা সম্ভব হয়েছে। তিনি গতকাল সংসদ সদস্যদের পক্ষ থেকে কক্সবাজারের উখিয়ার বালুখালি-২ নম্বর শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া মায়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। স্পিকার বলেন, বাংলাদেশের মানুষ সব…
Read Moreরোহিঙ্গা শিশুদের জন্য ইউনিসেফের জরুরি ত্রাণ এসেছে
ঢাকা, ২৫ সেপ্টেম্বর : মিয়ানমার থেকে বাংলাদেশে আসা হাজার হাজার রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের জন্য ইউনিসেফের ত্রাণের প্রথম চালানটি রোববার ঢাকা পৌঁছেছে। কোপেনহেগেন থেকে একটি কার্গো বিমানে করে একশ’ টন ত্রাণসামগ্রী বাংলাদেশে পৌঁছেছে। ত্রাণসামগ্রীর মধ্যে পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, পরিবারের জন্য হাইজিন কিটস, স্যানিটারি সামগ্রী, প্ল্যাস্টিকের তারপুলিন, শিশুদের জন্য খেলনাসহ বিভিন্ন বিনোদন সামগ্রী ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। আনুমানিক আড়াই লাখ রোহিঙ্গা শরণার্থী শিশুর জন্য সহায়তা রয়েছে। এগুলো দিয়ে শিশুদের জরুরি প্রয়োজন মেটানো হবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে ৪ লাখ ২৯ হাজার রোহিঙ্গা প্রাণ রক্ষার্থে পালিয়ে বাংলাদেশে…
Read More