হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি নাসিমের কৃতজ্ঞতা প্রকাশ

ঢাকা, ২৭ সেপ্টেম্বর : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম দুর্গাপূজার খরচ কমিয়ে রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি মঙ্গলবার রাজধানীর খামার বাড়িতে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত শারদীয় দুর্গাপূজার উদ্বোধনকালে এ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশের জনগণ সবসময় প্রমান করেছে এদেশে সব ধর্মের সমান অধিকার। কোন ধর্মকে এদেশের মানুষ খাটো করে দেখে না। মানবতাকে উর্ধ্বে তুলে জনগণ অসহায় মানুষের পাশে থাকে। সারাবিশ্বে শান্তির প্রতীক হিসাবে সমাদৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল মানুষ আজ রোহিঙ্গাদের পাশে…

Read More

আফগান বিমান হামলায় ৮ তালিবান নিহত

কাবুল, ২৭ সেপ্টেম্বর : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশের এক জঙ্গি গোপন আস্তানায় সোমবার আফগান বিমান হামলায় অন্তত ৮ তালিবান নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার একথা জানায়। খবর সিনহুয়া’র। তালিবান জঙ্গিরা পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলার জন্য ওই ঘাঁটি ব্যবহার করে থাকে। তালিবান গ্রুপ তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো মন্তব্য করেনি।

Read More

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

ফরিদপুর, ২৬ সেপ্টেম্বর : জেলার নগরকান্দা উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার ভবকদিয়া বাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ওয়াজেদ চোকদার (৬৫), রাকিবুল হাসান (২৫) ও মেহেরুন নেছা (৫৫)। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, সকাল ১১টার দিকে উপজেলার ভবকদিয়া বাজার এলাকায় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনারতরী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা কয়েকজনকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২জন নিহত হন। ফরিদপুর মেডিকেল কলেজ…

Read More

অনুশীলনে ফিরলেন তামিম ও সৌম্য

বেনোনি, ২৭ সেপ্টেম্বর : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের আগে অনুশীলনে ফিরলেন বাংলাদেশ দলের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন মাংশপেশীতে চোট পান তামিম। ম্যাচের তৃতীয় ও শেষদিন ফিল্ডিং করতে গিয়ে ঘাড়ের ইনজুরিতে পড়েন সৌম্য। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে কেউই মাঠে নামতে পারেননি। তামিম-সৌম্যর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। তবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের আগে অনুশীলনে ফিরলেন তামিম ও সৌম্য। অবশ্য তামিম-সৌম্যকে নিয়ে আশার বাণী আগেই শুনিয়েছিলেন বাংলাদেশ দলের ফিজিও থিহান চন্দ্রমোহন। তিনি বলেছিলেন, ‘তামিমের মাংশপেশীতে এবং সৌম্যর ঘাড়ে…

Read More

যুক্তরাষ্ট্রের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা : যুক্ত হলো উ. কোরিয়া, ভেনিজুয়েলা ও শাদ

ওয়াশিংটন, ২৫ সেপ্টেম্বর : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার নতুন করে যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন, তাতে আটটি দেশের নামের তালিকায় উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা ও শাদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও মার্কিন কর্তৃপক্ষের সাথে সহযোগিতার ঘাটতির কথা উল্লেখ করে এসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ট্রাম্প টুইটারে এক বার্তায় বলেন, ‘আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রথম অগ্রাধিকার। ফলে যাদেরকে আমরা পুরোপুরি নিরাপদ বিবেচনা করতে পারিনা তাদেরকে আমাদের দেশে প্রবেশের অনুমতি দেব না।’ নিষেধাজ্ঞার নতুন এ তালিকা থেকে সুদানের নাম বাদ দেয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র…

Read More

রাজধানীর ২৩১টি পূজামন্ডপ পুলিশের কড়া নজরদারীতে : ডিএমপি কমিশনার

ঢাকা, ২৫ সেপ্টেম্বর: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর ২৩১টি পূজামন্ডপ পুলিশের কড়া নজরদারীতে রয়েছে। তিনি বলেন, নগরীর সবক’টি পূজামন্ডপ ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। প্রত্যেকটি পূজা মন্ডপে আর্চওয়ের মাধ্যমে সবাইকে প্রবেশ করতে হবে। তিনি সোমবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন। এসময় ডিএমপি’র যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়, উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিডিয়া মো. মাসুদুর রহমানসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএমপি কমিশনার বলেন, গত বছরের তুলনায় রাজধানীতে এবার সাতটি পূজামন্ডপ বেড়েছে।…

Read More

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে প্রভাবিত করার আশ্বাস দিয়েছে চীন

ঢাকা, ২৫ সেপ্টেম্বর: রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমস্যার স্থায়ী সমাধানে দেশটিকে প্রভাবিত করার আশ্বাস দিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি। সফররত আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল দেশটির রাজধানী বেইজিংয়ে সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে চীনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভাইস মিনিস্টার লি জুন এই আশ্বাস প্রদান করেন। বৈঠকে তিনি বলেন, ‘চীন সরকার মিয়ানমারকে প্রভাবিত করবে যেন তারা বাংলাদেশের উদ্যোগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসে। চীন মনে করে এই অঞ্চলে শান্তির জন্য মিয়ানমার সরকারের রোহিঙ্গা সমস্যায় স্থায়ী সমাধানে পৌঁছানো উচিত।’ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া টেলিফোনে এ কথা…

Read More

চীনে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু

সাংহাই, ২৫ সেপ্টেম্বর : চীনের পূর্বাঞ্চলীয় একটি নগরীতে সোমবার দু’টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় ১১ জন মারা গেছে। সরকারি সূত্র একথা জানায়। খবর এএফপি’র। স্থানীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়, ঝিজিয়াং প্রদেশের তাইঝু নগরীতে মধ্যরাতের পরপরই এ আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দগ্ধ হয়ে ১১ জনের প্রাণহানি ঘটে। মারাত্মকভাবে দগ্ধ অপর দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে আরো ১০ জন সামান্য দগ্ধ হয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে। আইন ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে চীনে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটে।

Read More

কাল থেকে শুরুদুর্গাপূজা

ঢাকা, ২৫ সেপ্টেম্বর : বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আগামীকাল ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ৩০ সেপ্টেম্বর শনিবার (পূজা আরম্ভ সকাল ৭টা ৩০ মিনিট এবং পূজা সমাপন ও দর্পণ বিসর্জন সকাল ৯টা ৩১ মিনিটের মধ্যে) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিনের এ উৎসবের। এর আগে আজ সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল সকালে ৬টা ৩০ মিনিটে কল্পারম্ভ এবং বিকাল ৪টায় বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা সম্পন্ন হবে। এদিন সকাল থেকে চন্ডিপাঠে মুখরিত থাকবে সকল মন্ডপ এলাকা।…

Read More

দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরতে এশিয়াটিক সোসাইটির প্রতি আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।   রোববার বিকেলে বঙ্গভবনে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘আপনাদেরকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ‘থিংক ট্যাংক’ হিসেবে কাজ করতে হবে। আপনাদেরকে অবশ্যই দেশের প্রকৃত ইতিহাস ও কৃষ্টি তুলে ধরার জন্য কাজ করতে হবে।’   রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। আবদুল হামিদ সোসাইটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।…

Read More