বিবি নিউজ , ১২ সেপ্টেম্বর : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের সঙ্গে এক বৈঠকে মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের জন্য জাতিসংঘের উদ্যোগে এবং ওআইসি’র মতো সংগঠনগুলোর সহায়তায় একটি ‘নিরাপদ অঞ্চল’ গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। কাজাখস্তানের রাজধানীতে ওআইসি সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় এই বৈঠকে আবদুল হামিদ বলেন, ‘রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়া নিশ্চিত করতে মিয়ানমারের এই বাস্তুচ্যুত জনগোষ্ঠির জন্য জাতিসংঘ অথবা ওআইসি ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা পরিচালিত একটি ‘নিরাপদ অঞ্চল’ গড়ে তোলা যেতে পারে।’ রাষ্ট্রপতি মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর…
Read MoreMonth: September 2017
ঐতিহাসিক’ দিনের সাক্ষী হলেন তামিম
বিবি নিউজ , ১২ সেপ্টেম্বর : বিশ্ব একাদশের হাত ধরে পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান ও বিশ্ব একাদশ। এর আগে সোমবার লাহোরে পৌঁছায় ফ্যাফ ডু প্লেসির নেতৃত্বাধীন বিশ্ব একদাশ। এসময় অন্যান্য কর্মকর্তার সঙ্গে তাদের বরণ করে নেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাজাম শেঠি। গত আট বছরে এক সঙ্গে এতগুলো আন্তর্জাতিক ক্রিকেটার আর আসেননি পাকিস্তানে। তাই বলাই বাহুল্য, নিঃসন্দেহে দিনটি ঐতিহাসিক। আর সেখানে আছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবালও। এছাড়া, আইসিসির ঘোষণা করা দলটিতে দক্ষিণ আফ্রিকার অপর চার খেলোয়াড়…
Read Moreনিরপেক্ষ নির্বাচন হলে ২৪৯ আসন পাবে বিএনপি
বাংলাদেশে আগামী নির্বাচন নিরপেক্ষ হলে ২৪৯ টি আসন লাভে সমর্থ হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সম্প্রতি দেশব্যাপী পরিচালিত ইনসাইড সার্ভে অব বাংলাদেশ নামক একটি গবেষণা প্রতিষ্ঠানের জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে দ্বিদলীয় শাসন ব্যবস্থা যেভাবে গড়ে উঠেছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশেও এরকম একটি শাসন ব্যবস্থার দুটি রাজনৈতিক শক্তি গড়ে উঠেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ আওয়ামী লীগ দলের বাইরে ছোট-বড় কিছু রাজনৈতিক শক্তি থাকলেও জাতীয় নির্বাচনে প্রধান দুটি শক্তির সংস্পর্শে তারা আবির্ভূত হন। বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারির একদলীয় বিতর্কিত নির্বাচনের পর নির্বাচন…
Read Moreমোশাররফ করিমের শুকনো পাতার নূপুর
বিবি নিউজ , ঢাকা, ১২ সেপ্টেম্বর : অভিনয়ই যার ধ্যানজ্ঞান, তিনি কি অভিনয় ছাড়া থাকতে পারেন? তাই তো অসুস্থতাকে ছুটি দিয়ে ঈদ যেতে না যেতেই নতুন একটি ধারাবাহিক নাটকের কাজে হাত দিয়েছেন বাংলাদেশি নাটকের বর্তমান সবচেয়ে বড় তারকা মোশাররফ করিম। নতুন এ ধারাহিকটির নাম ‘শুকনো পাতার নূপুর’। নাটকটি পরিচালনা করছেন শাহজাদা মামুন। এরই মধ্যে ধামরাইয়ে শুরু হয়েছে ধারাবাহিকটির শুটিং। ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত শুটিংয়ের জন্য সিডিউল দিয়েছেন মোশাররফ করিম। তবে নাটকটিতে মোশাররফ করিমের বিপরীতে নায়িকা হিসাবে কে থাকছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। ‘শুকনো পাতার নূপুরে’ অভিনয় প্রসঙ্গে অভিনেতা…
Read Moreচট্টগ্রামে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক
বিবি নিউজ , চট্টগ্রাম, ১২ সেপ্টেম্বর : চট্টগ্রামের রাউজানে অভিযান পরিচালনা করে জেলা ছাত্রলীগ নেতাসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছেন রাউজান থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনি বাজারের উত্তর দিকে সিরাজ মার্কেট নামে পরিচিত রুহুল আমিনের তিনতলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ ফয়েল পেপারসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কদলপুর ইউনিয়নের মৃত শফিউল আলমের পুত্র, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা মো. সেলিম উদ্দিন (২৭), ঊনসত্তরপাড়া গ্রামের মোহাম্মদ রুহুল আমিনের পুত্র মোহাম্মদ কফিল উদ্দিন (২৮) ও নোয়াপাড়া ইউনিয়নের হাজী…
Read Moreফেসবুককে ১২ লাখ ইউরো জরিমানা
বিবি নিউজ , মাদ্রিদ, ১২ সেপ্টেম্বর : স্পেনের ডেটা সুরক্ষা সংস্থা সোমবার জানায় ব্যবহারকারীদের ব্যবহৃত ডেটা সংরক্ষণে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ফেসবুককে ১২ লাখ ইউরো জরিমানা করা হয়েছে। খবর এএফপি’র। স্পেনের ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিনা অনুমতিকে সংগ্রহ এবং সেসব তথ্য ব্যবহারের নিয়ম-কানুন না জানানোর অভিযোগে ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। দিয়া ইসলাম / বিবি নিউজ / ৪৬
Read Moreপারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
বিবি নিউজ , ঢাকা, ১২ সেপ্টেম্বর : জাতিসংঘ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মাসে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদের অধিবেশনের সময়ে বাংলাদেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করবেন। গত জুলাই মাসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞার একটি প্রস্তাব গ্রহণ করা হয়। তিনি জানান, বাংলাদেশসহ জাতিসংঘের ১২২ সদস্য রাষ্ট্র চুক্তিতে স্বাক্ষর করতে সম্মত হয়েছে।…
Read Moreশাহজালালে প্রায় সোয়া দুই কেজি স্বর্ণসহ এক যাত্রী আটক
বিবি নিউজ , ঢাকা, ১২ সেপ্টেম্ব : হযরত শাহজালাল আন্তর্জাাতিক বিমানবন্দর থেকে এক যাত্রীর কাছ থেকে প্রায় সোয়া দুই কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। রোববার মধ্যরাতে মালয়েশিয়া থেকে আসা ওই যাত্রী ২১ টি স্বর্ণেরপাত নিয়ে আসে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত ২১ টি স্বর্ণপাতের ওজন দুই কেজি ২২৮গ্রাম। এসব স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। আটককৃত যাত্রীর নাম জিন্নাত মাহমুদ শামীম (৪১)।তার বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। বাবার নাম আব্দুল খালেক বেপারি। ড.…
Read Moreমিয়ানমার পরিস্থিতি পাঠ্যপুস্তকে জাতিগত নির্মূলের উদারহণ : জাতিসংঘ
ঢাকা, ১২ সেপ্টেম্বর : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জিয়াদ রাদ আল হুসেইন মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়নকে পাঠ্যপুস্তকে জাতিগত নির্মূলের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি মিয়ানমারে জাতিসংঘের কর্মকর্তাদের অবাধে কাজ করতে দিতে দেশটির কর্তৃপক্ষের কাছে জোর আহ্বান জানান। হাইকমিশনার গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৩৬তম অধিবেশনে বক্তৃতাকালে এ কথা বলেন। তিনি রোহিঙ্গাদের আশ্রয়দাতাদের সমর্থন ও শরণার্থীদের সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। আল হুসেইন রোহিঙ্গা সমস্যায় জাতিসংঘের সঙ্গে গঠনমূলক সহযোগিতার মাধ্যমে কাজ করার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরো বড় ধরনের আরেকটি নৃশংস নিরাপত্তা…
Read Moreরোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে ফ্রান্সের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
ঢাকা, ১২ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবিক কারণে মিয়ানমারের শরণার্থীদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। কিন্তু অনন্তকাল তাদেরকে এখানে বাসবাস করতে দেয়া সম্ভব নয়। তিনি রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ফ্রান্সসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত সোফিয়ে অভার্ট গতকাল জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানের আহ্বান জানান। তিনি বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের সমস্যা সামরিক পদক্ষেপের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।…
Read More