রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

বিবি নিউজ , ঢাকা, ১৩ সেপ্টেম্বর :  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কাজাখস্তানের আস্তানাতে অনুষ্ঠিত ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে যোগদান শেষে ১৩ সেপ্টেম্বর গতকাল রাতে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে করে আজ রাত ১০টা ২৫ মিনিটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্মেলনে যোগদানের জন্য গত ৯ সেপ্টেম্বর আস্তানাতে…

Read More

রোহিঙ্গা ইস্যু থেকে দৃষ্টি সরাতে চাইছে সরকার: রিজভী

ঢাকা, ১২ সেপ্টেম্বর  :  বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ সোচ্চার হলেও সরকার ইস্যুটি থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রিজভী এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী যুবদল এ আলোচনা সভার আয়োজন করে। রুহুল কবির রিজভী বলেন, রোহিঙ্গাদের যে ঢল নেমেছে, এ দেশে বাধ্য হয়ে এসেছে উদ্বাস্তু হয়ে, উদ্বাস্তুদের আশ্রয় দেওয়া মানবিকতা। অধিকাংশই মিয়ানমার সরকারের নির্যাতনের সমর্থন করছে…

Read More

বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা তিন লাখ ৭০ হাজার ছাড়িয়েছে

বিবি নিউজ ,  ঢাকা, ১২ : মিয়ানমারের রাখাইনে সহিংসতার মুখে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা তিন লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে বলে ধারণা করছেন জাতিসংঘ কর্মকর্তারা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র ভিভিয়ান তানকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। রাখাইনের কয়েকটি পুলিশ ফাঁড়ি এবং একটি সেনা ক্যাম্পে গত ২৪ অগাস্ট রাতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়। সেই সঙ্গে বাংলাদেশ সীমান্তে শুরু হয় রোহিঙ্গা শরণার্থীদের স্রোত। সেনাবাহিনী কীভাবে গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ মারছে, লুটপাট চালিয়ে কীভাবে গ্রামের পর…

Read More

আমরা শান্তি চাই, তবে অন্যায়কে বরদাস্ত করবো না- রোহিঙ্গা পরিদর্শনে প্রধানমন্ত্রী

বিবি নিউজ,১২ সেপ্টেম্বর  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবিক বিবেচনায় আমরা রোহিঙ্গাদের আশ্রয়  দিয়েছি। কারণ আমরা শান্তি চাই, কিন্তু মিয়ানমারের অন্যায়কে বরদাস্ত করবো না। মিয়ানমার সরকারকে আমি অনুরোধ করবো তারা যেন রোহিঙ্গা ফিরিয়ে নেয়। মঙ্গলবার বেলা পৌঁনে ১২টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে জনসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, মিয়ানমার সেনাবহিনী রোহিঙ্গাদের ওপরে যে সহিংসতা চালাচ্ছে তা পুরোপুরি মানবতাবিরোধী কাজ। এ ধরনের অমানবিক কর্মকাণ্ড আমরা কখনো মেনে নেব না। আমরা মানবিক দিক বিবেচনা করে তাদের আশ্রয় দিয়েছি। আমাদের সেনাবহিনী থেকে শুরু করে সাধারণ মানুষও…

Read More

মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানে চীনের অকুণ্ঠ সমর্থন

ঢাকা, ১২ সেপ্টেম্বর  : দ্ব্যর্থহীন কণ্ঠে মিয়ানমারকে সমর্থন দেয়ার কথা ব্যক্ত করেছে চীন। শুধু তা-ই নয়, তারা মিয়ানমারের এই ‘কর্মযজ্ঞে’ সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। তারা বলেছে, রোহিঙ্গা মুসলিম সঙ্কট নিয়ে মিয়ানমার যে ‘সেফগার্ড স্ট্যাবিলিটি’ বা স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টা চালাচ্ছে তাতে সমর্থন রয়েছে চীনের। লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ব্রেকিং নিউজ হিসেবে এ খবর দিয়েছে। এতে বলা হয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেছেন, রাখাইন রাজ্যে সহিংসতার নিন্দা জানিয়েছে চীন। তিনি বলেছেন, রাখাইন রাজ্যে মিয়ানমার সরকার শান্তি ও স্থিতিশীলতা সমুন্নত রাখতে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাতে আমাদের সমর্থন…

Read More

বিয়ের পর সম্পর্ক টেকাতে…

অনলাইন ডেস্ক ,বিবি নিউজ ঃ সম্পর্ক টেকাতে পরস্পরের প্রতি ভালোবাসা থাকা জরুরি। প্রতীকী ছবি।বিয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনায় যাঁদের ঘাটতি থাকে, তাঁদের অনেককেই হাহুতাশ করতে শোনা যায়। প্রেমহীন দাম্পত্য সম্পর্কের মধ্যে সহজেই বিশ্বাসভঙ্গের ঘটনা ঘটতে পারে। এতে ভেঙে যেতে পারে সংসার। তাই সম্পর্ক যাতে টিকে থাকে, সে জন্য দুজনেরই সচেতন থাকা উচিত। বিশেষজ্ঞরা বলেন, সম্পর্ক সুরক্ষায় নেওয়া পদক্ষেপগুলোই মূলত মধুর সম্পর্ক গড়তে সাহায্য করে। সম্পর্কে বিশ্বাসভঙ্গের সন্দেহ তৈরি হলে অনেকেই সোজাসাপ্টা পদ্ধতি খোঁজেন। কেউ কেউ সঙ্গীকে সরাসরি বলে ফেলেন, প্রতারণা করলেই সম্পর্কের ইতি। এতে মনে ভয় কাজ করে।…

Read More

গাছ লাগানো সওয়াবের কাজ

অনলাইন ডেস্ক ,বিবি নিউজ ঃ প্রাণিকুলের পরম বন্ধু গাছ। গাছ না থাকলে পৃথিবীতে প্রাণিকুল থাকবে না। প্রাণিকুল বেঁচে থাকার প্রধান ও মূল উপাদান অক্সিজেন। সেই অক্সিজেন আসে গাছপালা থেকে। মানুষ কার্বন ডাই-অক্সাইড পরিত্যাগ করে যা বিষাক্ত পদার্থ। এই বিষাক্ত পদার্থ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ওই ক্ষতিকর পদার্থ গাছ গ্রহণ করে। গাছের সবুজ পাতার ক্লোরোফিল এবং সূর্যের আলো মিলে এক ধরনের রন্ধনপ্রক্রিয়ার মধ্য দিয়ে কার্বন ডাই-অক্সাইডকে অক্সিজেনে পরিণত করা হয়। পৃথিবীর কোথায় কার্বন ডাই-অক্সাইডকে অক্সিজেন করার কারখানা নেই। এ ব্যবস্থা আল্লাহ পাক তাঁর আপন কুদরতে প্রাণিকুলের জন্য ঠিক করে রেখেছেন। গাছ…

Read More

মিয়ানমার ব্যর্থ হয়েছে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে : হোয়াইট হাউসের গভীর উদ্বেগ

ইন্টারন্যাশনাল ডেস্ক ,বিবি নিউজ ,১২ সেপ্টেম্বর ঃ বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে মিয়ানমার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলে রাখাইন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স গত সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাখাইনে ২৫ আগস্ট পুলিশ চেকপোস্টে হামলার পর অন্তত তিন লাখ মানুষ বাংলাদেশে পালিয়ে গেছে। আমরা ওই হামলা ও সহিংসতার নিন্দা জানাই। তিনি বলেন, বেশিরভাগ বাস্তুহারা মানুষই বাংলাদেশে আশ্রয় নেয়ার চেষ্টা করছে। এসব মানুষকে মানবিক সহায়তা দেয়ায় আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। রাখাইন থেকে বিপুলসংখ্যক সংখ্যালঘুদের পালিয়ে যাওয়ার কারণে এটাই স্পষ্ট…

Read More

স্থলমাইন বিস্ফোরণে ফের ২ রোহিঙ্গা নিহত

বিবি নিউজ ,বান্দরবান, ১২ সেপ্টেম্বর : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালার বড়ছনখোলা ও আশারতলির চারটি পয়েন্টে পৃথক দুটি স্থলমাইন বিস্ফোরিত হয়ে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। সোমবার রাতে মায়ানমার সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে এ সব ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- মায়নমারের টাইরঢেবা এলাকার রোহিঙ্গা কৃষক ছৈয়দ আহমদ (৫৫) এবং পেংছড়ি গ্রামের বাসিন্দা মোক্তার আহমদ (৪৫)। এদিকে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে সোমবার সন্ধ্যার পর থেকে একের পর পর মাইন বিস্ফোরণে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১১টায় রোহিঙ্গাদের কয়েকজন নিজেদের ফেলে আসা ৩টি মহিষ নিয়ে বাংলাদেশ সীমান্তের ৪৪নং পিলারের কাছাকাছি নো-ম্যান্স ল্যান্ডে…

Read More

১৫ অক্টোবর খালেদা জিয়ার ১১ মামলার হাজিরার দিন ধার্য

অনলাইন ডেস্ক , বিবি নিউজ , ১২ সেপ্টেম্বর :   রাষ্ট্রদ্রোহসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১১ মামলার হাজিরার দিন ১৫ অক্টোবর ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক হাফিজুর রহমান ১৫ অক্টোবর হাজিরার জন্য নতুন দিন ধার্য করেন। মঙ্গলবার খালেদা জিয়ার হাজিরা দেয়ার দিন ধার্য ছিল। কিন্তু তার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। খালেদার বিরুদ্ধে ১১ মামলা হচ্ছে – দারুসসালাম থানার নাশতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুটি মামলা।       শেখ সালমা / বিবি নিউজ / ৪৮

Read More