মাজারে ২ নারীকে গলা কেটে হত্যা

বিবি নিউজ  ,মুন্সীগঞ্জ, ১৩ সেপ্টেম্বর :  মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালির ভিটিশিল মন্দির এলাকার বারেক ল্যাংটার মাজারে দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে মাজারে খাদেম এসে গলা কাটা অবস্থায় দুই নারীকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধারে কাজ করছে পুলিশ। নিহতরা হলেন- আমেনা বেগম(৬০) এবং তাইজুন খাতুন(৪৮)। মাজারের খাদেম ম. মাসুদ খান জানান, রাতে আমেনা বেগম(৬০) এবং তাইজুন খাতুন(৪৮) মাজারের ভিতর থাকে। সকাল এসে মাজারে ভিতরে তাদের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। মধ্যরাতে এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি। মুন্সীগঞ্জ সদর থানার…

Read More

গণধর্ষণের পর কিশোরীর লাশ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিবি নিউজ , নেত্রকোনা, ১৩ সেপ্টেম্বর :  নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের কিশোরী পান্না আক্তারকে গণধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচণার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন মামলার প্রধান আসামি মামুন আকন্দ ও জেলা ছাত্রলীগের কৃষিবিষয়ক উপসম্পাদক কৌশিক সরকার অপু। বিভিন্ন সামাজিক সংগঠনের বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন ও আন্দোলনের চাপে ঘটনার সাতদিন পর অবশেষে রবিবার নেত্রকোনা মডেল থানায় মামলা করতে পারেন তার মা। মামলার দুদিন পর পুলিশ সোমবার গভীর রাতে প্রধান আসামি মামুন আকন্দকে জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে বোন লিজার বাড়ি থেকে গ্রেপ্তার করে। অপর আসামি কৌশিক সরকার…

Read More

নাফ নদীতে নৌকাডুবি, ৬ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

বিবি নিউজ  ,কক্সবাজার, ১৩ সেপ্টেম্বর : মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতার ঘটনায় বাংলাদেশে পালিয়ে আসার পথে নাফ নদে ফের নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়। বুধবার সকালে টেকনাফের শাহপরী দ্বীপ থেকে চার শিশু ও নাজিরপাড়া থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। শাহপরী দ্বীপের ইউপি সদস্য আব্দুল হক জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসার পথে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে যায়। আজ বুধবার সকালে চার শিশু ও দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া আরেফা বেগম জানান,…

Read More

নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ

নিউইয়র্ক, ১৩ সেপ্টেম্বর : রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে আজ বুধবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মানবিক সংকট বাড়ার প্রেক্ষিতে যুক্তরাজ্য ও সুইডেন বৈঠকটি ডেকেছে। বৈঠকে রোহিঙ্গাদের উপর দেশটির আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক চালানো ব্যাপক হত্যা-নির্যাতন-নিপীড়নের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই ইস্যুতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের উদ্যোগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্টে হামলার জের ধরে রোহিঙ্গা নিধনে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী ও পুলিশ। অভিযানের নামে সাধারণ মানুষ ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুনসহ নানা নির্যাতন চালানো হচ্ছে।…

Read More

শাহজালালে স্বর্ণমুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

বিবি নিউজ , ঢাকা, ১৩ সেপ্টেম্ব  :   ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ভারতীয় নাগরিককে ২৫০ পিস স্বর্ণমুদ্রাসহ আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ। যাত্রীর নাম রমজান আলী (৪৭)। সে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বেরাকপুরের বাসিন্দা। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল আজ দুপুরে তাকে আটক করে। আটক ব্যক্তি আবুধাবি-চ্ট্টগ্রাম-ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট বিজি০২৮ যোগে চট্টগ্রাম থেকে আসছিল।আটক স্বর্ণমুদ্রার ওজন ১.৬৬৩ কেজি। আটক স্বর্ণের মূল্য প্রায় ৮৩লক্ষ ১৫ হাজার টাকা। ওই যাত্রী অভ্যন্তরীণ যাত্রী হিসাবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে বিমানে আরোহন করে কেডস এর ভিতর…

Read More

ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১১

তেহরান, ১৩ সেপ্টেম্বর : ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর জজরুদের কাছাকাছি একটি সড়ক পার্শ্বস্থ একটি গভীর খাদে বাস পড়ে মঙ্গলবার ১১ যাত্রী নিহত হয়েছে। খবর সিনহুয়া’র। ভোররাতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ৫০ মিটার গভীর ওই খাদে পড়ে যায়। পুলিশ জানায়, বাসটির যন্ত্রণাংশ বিকল হওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

Read More

দেশের সকল জেলা রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আনা হবে : রেলপথ মন্ত্রী

সংসদ ভবন, ১৩ সেপ্টেম্বর :  দেশের কোন জেলা রেলওয়ের নেটওয়ার্কের বাইরে থাকবে না। পর্যায়ক্রমে দেশের সকল জেলা এই নেটওয়ার্কের আওতায় আনা হবে। গতকাল সংসদে সরকারি দলের সদস্য আ ফ ম বাহাউদ্দিন (নাছিম)-এর এক সম্পূরক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এ কথা বলেন। আ ফ ম বাহাউদ্দিনের তারকা চিহ্নিত অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে দেশের আরো ১৫টি জেলাকে রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আনতে সরকার প্রকল্প গ্রহণ করেছে। তিনি বলেন, রেলওয়ের যেসব প্রকল্প চলমান রয়েছে এগুলো বাস্তবায়িত হলে ২০২২ সালের মধ্যে দেশের ৯টি জেলা রেলওয়ের নেটওয়ার্কের…

Read More

২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে : পরিকল্পনামন্ত্রী

ঢাকা, ১৩ সেপ্টেম্বর : ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। পাশাপাশি উন্নত দেশের কাতারে পৌঁছাতে আমাদের যুব সমাজকে কার্যকরভাবে কাজে লাগাতে চাই। এর অংশ হিসেবে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।’ গতকাল রাজধানীর একটি হোটেলে অর্থনীতিভিত্তিক একটি জাতীয় দৈনিক ‘আজকের বিজনেস বাংলাদেশ’ পত্রিকার আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পত্রিকার সম্পাদক মেহেদি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের…

Read More

ঘাটতি পূরণে চাল আমদানিতে কৃষকের স্বার্থহানি ঘটবে না : বাণিজ্যমন্ত্রী

বিবি নিউজ , সংসদ ভবন, (১২ সেপ্টেম্বর ) : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ঘাটতি পূরণে চাল আমদানিতে দেশের কৃষকের কোন স্বার্থহানি ঘটবে না। তিনি আজ সংসদে জাতীয় পার্টির নূরুল ইসলাম মিলনের ৭১ বিধিতে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ খাদ্য উদ্বৃত্তের দেশ। গত বছর বাংলাদেশ ২ লাখ মেট্রিক টন চাল রপ্তানিও করেছিল। কিন্তু চলতি বছর বন্যায় হাওর এলাকায় ব্যাপক ফসলহানির কারণে খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। ঘাটতি পূরণে সরকার খাদ্য আমদানি যথাসময়ে পদক্ষেপ গ্রহণ করেছে। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৬ লাখ ৬১ হাজার টন চাল মজুদ…

Read More

রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

উখিয়া, কক্সবাজার, ১৩ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাখাইনের জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা জনগণের ওপর অমানবিক আচরণ এবং অন্যায়-অত্যাচার বন্ধ করে প্রতিবেশী মিয়ানমারের প্রতি শরণার্থীদের ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ নেপিডো’র সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তবে কোন অন্যায়-অবিচার সহ্য করবে না। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। আমরা কোন ধরনের অন্যায়-অত্যাচার গ্রহণ বা মেনে নিতে পারি না এবং এই ব্যাপারে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।’ গতকাল দুপুরে প্রধানমন্ত্রী কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং শরণার্থী শিবিরে মিয়ারমার থেকে আশ্রয়ের জন্য আসা জনগণের মধ্যে ত্রাণসমাগ্রী বিতরণকালে…

Read More