জয়পুরহাটে ২৬৫টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

জয়পুরহাট, ১৬ সেপ্টেম্বর, ২০১৭ : জয়পুরহাট জেলায় এবার ২শ ৬৫ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য জেলার সনাতন হিন্দু সম্প্রদায়ের মধ্যে সাজ সাজ রব পড়েছে। জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট সকলেই প্রতিমা তৈরির বিষয়গুলো মনিটরিং করছেন সার্বক্ষণিক। পুলিশ সূত্রে জানা গেছে, জেলায় এবার ২শ’ ৬৫ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে জয়পুরহাট সদরে ৯৪টি, কালাই উপজেলায় ২৯ টি, ক্ষেতলাল উপজেলায় ৪২ টি, আক্কেলপুর উপজেলায় ৪০ টি ও পাঁচবিবি উপজেলায় ৬০ টি। ইতোমধ্যে দূর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।…

Read More

সংস্কৃতি চর্চাই গড়ে তুলতে পারে একটি মানবিক জাতি: আসাদুজ্জামান নূর

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০১৭ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী জাতি গঠনের পাশাপাশি একটি মানবিক জাতি হিসেবে সমগ্র বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিত করে তুলতে চাই। তিনি বলেন, সংস্কৃতি চর্চাই পারে এমন একটি মানবিক জাতি গড়ে তুলতে। তিনি রোববার রাতে শিল্পকলা একাডেমী আয়োজিত চীনে প্রশিক্ষণপ্রাপ্ত শিশু অ্যাক্রোবেটিক শিল্পীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন। মন্ত্রী বলেন, চীন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক সহযোগিতার পাশাপাশি শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও ক্রমাগত সহযোগিতা করে যাচ্ছে। এজন্য চীন সরকারের নিকট আমরা ঋণী। আমাদের ছেলেমেয়েদের…

Read More

বাবা-মাকে ছাড়াই বাংলাদেশে ১৩১২ রোহিঙ্গা শিশু

ঢাকা, ১৮ সেপ্টেম্বর : জাতিসংঘের একটি সংস্থা ইউনিসেফ বলছে মায়ানমারের রাখাইনে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে অন্তত ১ হাজার তিনশো শিশুকে এ পর্যন্ত চিহ্নিত করা হয়েছে যারা বাবা-মা বা কোনো আত্মীয় স্বজনকে ছাড়াই বাংলাদেশে এসেছে। সাহায্য সংস্থাগুলো ধারণা করছে এসব শিশুর বাবা-মার দুজনকেই অথবা বাবাকে মায়ানমারে মেরে ফেলা হয়েছে। খবর বিবিসির। মায়ানমার সেনাবাহিনীর ভয়াবহ নিপীড়নের মুখে আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে আসা রোহিঙ্গার সংখ্যা চার লাখ পেরিয়েছে কদিন আগেই। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের হিসেব মতে প্রতিদিনই গড়ে দশ থেকে পনের হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসছে, যার…

Read More

ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পোশাকশ্রমিকের

ঢাকা, ১৮ সেপ্টেম্বর : রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার আশুলিয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক নারী পোশাকশ্রমিক। গতকাল রেবিবার রাতে আশুলিয়া থানায় ইয়ারপুরের ইউপি সদস্য আবু তাহের মৃধার বিরুদ্ধে অভিযোগটি করেন ওই নারী পোশাকশ্রমিক। অভিযোগে ওই নারী শ্রমিক উল্লেখ করেন, আশুলিয়ার ইয়ারপুরের ইউপি সদস্য আবু তাহের মৃধার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। পাঁচ মাস আগে তিনি মৃধার বাড়ি থেকে অন্য ভাড়া বাসায় যান। এর কয়েক দিন পর থেকে ইউপি সদস্য তাঁকে নানা কুপ্রস্তাব দিতে থাকেন। পরে গত শনিবার…

Read More

জাতিসংঘ অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছেছেন

নিউইয়র্ক, ১৮ সেপ্টেম্বর :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে আবুধাবি থেকে নিউইয়র্কে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরে স্থানীয় সময় বিকেল ৪ টা ৩৫ মিনিটে পৌঁছায়। প্রধানমন্ত্রী শনিবার বিকেলে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ সময় যুক্তরাষ্ট্রে নিয়োজিত বাংলাদেশ রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রীমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী,…

Read More

সৈয়দপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

বিবি নিউজ  , নীলফামারী, ১৮ সেপ্টেম্বর :  জেলার সৈয়দপুর উপজেলায় বাইপাস সড়কের মতির বাজার এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার ভোরে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ট্রাক চালক লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দোয়ানী গ্রামের নেথরা মামুদের ছেলে দুলাল হোসেন (৫০) এবং তার সহকারী নীলফামারীর ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের আব্দুল হালিমের ছেলে আতিকুর রহমান (২১)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। সৈয়দপুর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, আজ ভোরে মতির বাজার এলাকায় সড়কের ধারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি ট্রাককে অপর একটি পাথর বোঝাই সচল ট্রাক ধাক্কা দেয়। এসময় দাঁড়িয়ে থাকা…

Read More

আফগানিস্তানে বিমান হামলায় ৯ আইএস জঙ্গি নিহত

কাবুল, ১৮ সেপ্টেম্বর, :  আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে রোববার এক বিমান হামলায় নয় আইএস জঙ্গি নিহত হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। খবর সিনহুয়ার। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘গতকাল নানগড়হার প্রদেশের আচিন জেলায় জঙ্গিদের গোপন ঘাঁটিতে আফগান বিমানবাহিনীর অভিযানে ইসলামিক স্টেট গ্রুপের (আইএস) নয় সন্ত্রাসী নিহত হয়েছে।’ বিবৃতিতে আরো বলা হয়, সেখানে অভিযান চালিয়ে আইএস সন্ত্রাসীদের অস্ত্র ও যানবাহন গুঁড়িয়ে দেয়া হয়। তবে সরকারি নিরাপত্তা বাহিনীর সাথে এ যুদ্ধের ব্যাপারে জঙ্গি গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।     দিয়া ইসলাম / বিবি নিউজ /১০৬

Read More

ভারতে নৌকা ডুবিতে ১০ জনের প্রাণহানি

নয়াদিল্লী, ১৮ সেপ্টেম্বর : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে ছোট তিনটি নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি হয়েছে। সোমবার কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়ার। তারা জানান, সাবানজরিয়া নদী থেকে এখন পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। খবরে বলা হয়, এদের মধ্যে আটজনই শিশু। আসামের রাজধানী দিসপুর থেকে প্রায় ১৯০ কিলোমিটার পশ্চিমে গোয়ালপাড়া জেলায় এসব নৌকা ডুবির ঘটনা ঘটে। কর্মকর্তার জানান, তারা নৌকা প্রতিযোগিতা দেখে বাড়ি ফিরছিল। এ সময় প্রচন্ড ঝড়ের কবলে পড়ে নৌকা তিনটি ডুবে যায়। এদিকে আবহাওয়া বিভাগের কর্মকর্তারা জানান, রোববার আসামের বিভিন্ন স্থানে প্রচন্ড ঝড় আঘাত হানে।…

Read More

নির্বাচনকালীন সরকার ও সেনা চায় বাংলাদেশ জাতীয় পার্টি

ঢাকা, ১৭ সেপ্টেম্বর : নির্বাচনকালীন সরকার ও জাতীয় নির্বাচনে সেনা মোতায়ন চায় বাংলাদেশ জাতীয় পার্টি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর এম এ মুকিত ও মহাসচিব বি এ নাজমুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রবিবার বিকালে ইসির সঙ্গে সংলাপে বসে। এসময় তারা নির্বাচন কমিশনের কাছে ১২ দফা লিখিত প্রস্তাব দেয়। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে বিকাল ৩টায় এ সংলাপ শুরু হয়। সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নূরুল হুদা। দলটি মনে করে নির্বাচনে সংসদ বহাল থাকলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। তাই তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল…

Read More

এটাই সুচি’র ‘শেষ সুযোগ’: জাতিসংঘ মহাসচিব

ঢাকা, ১৮ সেপ্টেম্বর : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোববার বলেছেন, রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন বন্ধে এখন এটাই সুচি’র ‘শেষ সুযোগ’। মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার ঘটনায় সুচির নির্লিপ্ততায় বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এ সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনকে সামনে রেখে বিবিসি’র হার্ডটক প্রোগ্রামে এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘তিনি (সুচি) যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনেন, তবে দুঃখজনক ঘটনাটি সম্পূর্ণভাবে ভয়াবহ আকারে রুপ নিবে, যা ভবিষ্যতে আর নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না বলে আমি মনে করি।’ সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব আরো বলেন, ‘মিয়ানমারে চলমান হত্যাকা- বন্ধে দেশটিকে চাপ দেয়া প্রয়োজন।’ কার্যত মিয়ানমারের…

Read More