সৈয়দপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

accidentবিবি নিউজ  , নীলফামারী, ১৮ সেপ্টেম্বর :  জেলার সৈয়দপুর উপজেলায় বাইপাস সড়কের মতির বাজার এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার ভোরে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, ট্রাক চালক লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দোয়ানী গ্রামের নেথরা মামুদের ছেলে দুলাল হোসেন (৫০) এবং তার সহকারী নীলফামারীর ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের আব্দুল হালিমের ছেলে আতিকুর রহমান (২১)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
সৈয়দপুর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, আজ ভোরে মতির বাজার এলাকায় সড়কের ধারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি ট্রাককে অপর একটি পাথর বোঝাই সচল ট্রাক ধাক্কা দেয়। এসময় দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও তার সহকারী ও অপর সচল ট্রাকের এক সহকারীসহ তিনজন ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি জানান,সচল ট্রাকটির চালক পালিয়ে যায়। মামলার প্রস্তুতি চলছে।

 

 

দিয়া ইসলাম / বিবি নিউজ /১০৭

Related posts

Leave a Comment