নিজের সন্তানের ভালো চাইলে তাদের সময় দিন : অর্থমন্ত্রী

abul mal muhetবিবিনিউজ , সিলেট, ১১ সেপ্টেম্বর : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নিজের সন্তানের ভালো চাইলে তাদের সময় দিন। প্রত্যেক পিতা-মাতার উচিত তাদের সন্তানদের সব থেকে কাছের বন্ধু হওয়া এ কথা উল্লেখ করে বলেন, ‘অনুপ্রেরণা মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তাই তাদের ভালবেসে অনুপ্রেরণা দেন’। তিনি রোববার সিলেটে পৃথক দু’টি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সিলেট সদর উপজেলার উদ্যোগে নগরীর কবি নজরুল ইসলাম অডিটরিয়ামে এবং মদন মোহন কলেজের উদ্যোগে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রধান অতিথি ছিলেন।
এ এম এ মুহিত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে খুবই আন্তরিক। তাঁর নেতৃত্বাধীন সরকারের আমলে দেশের শিক্ষাখাতের ব্যাপক উন্নতি হয়েছে। শিক্ষার হার ও মান উভয়ই বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, সন্তানের পাশে থাকলে দেখবেন একদিন তারা অনেক ভালো কিছু করবে, যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি।
কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, জেলা শিক্ষা অফিসার গুলজার আহমদ খান প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

 
শেখ সালমা / বিবিনিউজ /২৩

Related posts

Leave a Comment