ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রামে আজ দুপুর ১টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে মাসুক মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মাসুক মিয়া বগুড়া সদর উপজেলার গাইবান্দা গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি ইলেক্ট্রিশিয়ানের কাজ করতেন।স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রামে একটি বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মিতু/বিবি নিউজ/৭২৫
Read MoreMonth: December 2016
মুলাদীতে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ
ডেস্ক রিপোর্ট: বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা চিকিৎসায় গৃহবধূ ইয়াসমিন বেগমের (৩৫) মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনার পর উত্তেজিত লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সের দারোয়ান নুরুজ্জামানকে মারধর করে। এ ঘটনায় জেলা সিভিল সার্জন ডা. এএফএম সফিউদ্দিনের কাছে অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মৃত ইয়াসমিন মুলাদী শহরে ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী উপজেলার ভোঙ্গা গ্রামের বাসিন্দা ওমর ফারুক মালয়েশিয়া প্রবাসী। মৃতের বড় ভাই হারুন-অর রশিদ জানান, শনিবার দিবাগত রাত দেড়টায় হৃদরোগে আক্রান্ত হয় ইয়াসমিন। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময়…
Read Moreসাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হা-ডুডু খেলা
ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হা-ডুডু খেলা। গতকাল দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এ হা-ডুডু খেলা অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এ হা-ডুডু খেলার আয়োজন করা হয়। খেলায় আশুলিয়া বাজার কমিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইয়ারপুরের তাজপুর স্পোটিং ক্লাব। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ পাঁচ হাজার টাকা মুল্যের গরু পুরুস্কার দেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের (আওয়ামী লীগ ) সমর্থিত (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। এসময় রানার আর্পদলকে ৫৫ হাজার টাকা মুল্যের গরু পুরুস্কার দেন তিনি। ডিসেম্বর এর প্রথম সপ্তাহে এই খেলাটি শুরু হয়। খেলায়…
Read Moreরংপুরে ভাতিজার হাতে চাচা খুন
ডেস্ক রিপোর্ট : রংপুরের বদরগঞ্জ উপজেলায় শনিবার দিবাগত রাতে ভাতিজার হাতে চাচা অহিদুল হক (৫৫) খুন হয়েছেন। উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরদারপাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায়, ভাতিজা শফিউলের সঙ্গে চাচা অহিদুল হকের জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেন। মিতু/বিবি নিউজ/৭২২
Read Moreনাটোরে যুবকের লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: নাটোরের লালপুর উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় জালাল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে ওই এলাকার একটি আখ ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত জালাল উত্তর লালপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই আখ ক্ষেতে গলা পর্যন্ত পুতে রাখা জালালের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মিতু/বিবি নিউজ/৭২১
Read Moreসাতক্ষীরায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
ডেস্ক রিপোর্ট: চলতি মৌসুমে জেলায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। গত বছর অধিক ফলন ও ন্যায্যমূল্য পাওয়ার কারণে চলতি মৌসুমে বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে কৃষকেরা সরিষা চাষ করেছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নান জানান, এবারের মৌসুমে জেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯০৪ হেক্টর জমিতে। আগামী দুই এক সপ্তাহের মধ্যে আরো জমিতে সরিষা চাষ হবে। এতে করে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২শ’ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলার সাত উপজেলায় মাঠের পর মাঠ সরিষা চাষ করা হয়েছে। দিগন্ত জোড়া হলুদ ফুলের সমারোহ। মৌ মৌ…
Read Moreবাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে বলেছেন, ‘আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। এখানে রয়েছে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজস¦ ধর্ম পালনের পূর্ণ স¦াধীনতা।’ প্রধানমন্ত্রী শুভ বড়দিনকে পুণ্যদিন হিসেবে উল্লেখ করেন এবং এ উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে মানবতার মহান ব্রতে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিস্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ ‘বড়দিন’ উপলক্ষে দেয়া শনিবার এক বাণীতে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ‘বড়দিন’ উপলক্ষে এই সম্প্রদায়ের সকল সদস্যকে শুভেচ্ছা ও…
Read More‘বাংলাদেশকে হারাতে হলে নিজেদের সেরাটা দিতে হবে’
ডেস্ক রিপোর্ট: আগামীকাল সোমবার ক্রাইস্টচার্চের হেগলি ওভালে প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। কিন্তু তার আগেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বাংলাদেশকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি সরাসরি জানিয়ে দিলেন, বাংলাদেশকে হারানো কঠিন হবে।কেন উইলিয়ামসন বলেন, ‘বাংলাদেশ নিজ দেশের মাটিতে গত বেশ কিছুদিন ধরে খুবই ভালো পারফর্মেন্স করে আসছে। নিজেদের মাটিতে তারা যে কোন দলকেই হারিয়ে দিতে সক্ষম। আর দেশের বাইরেও তারা ধীরে ধীরে নিজেদের মানিয়ে নিচ্ছে। ফলে তাদের হারানো কঠিন হবে। ’ এই কিউই অধিনায়ক আরও বলেন, ‘প্রতি বছর একটু একটু করে ওরা নিজেদের…
Read Moreখুলনায় অস্ত্রসহ আটক ৩
ডেস্ক রিপোর্ট : খুলনা মহানগরীতে পুলিশ একটি বাসায় অভিযান চালিয়ে রামদা ও আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করেছ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিমান চালায়। আটককৃতরা হলেন, খুলনার খালিশপুরের ১ নম্বর নেভি চেকপোস্ট এলাকার আব্দুল হকের ছেলে মনিরুল হক (৩৬), গোবরচাকা ক্রস রোডের আব্দুল হামিদ মোল্লার ছেলে জিয়ারুল ইসলাম (৪২) ও হালদার পাড়ার শেখ রওশন আলীর ছেলে আলী সাগর (৩৬)। খালিশপুর থানার ওসি অমীর তৈমুর ইলী বলেন, “শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টাল বেতার গার্ড কলোনির মনিরুল হকের বাসায় অভিযান চালানো হয়। এ সময়…
Read Moreরংপুরে জামায়াত কর্মীসহ আটক ৫১
ডেস্ক রিপোর্ট: রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৫১ জন আসামিকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এপি) আবদুল্লাহ আল ফারুক বলেন, দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। শনিবার কিছু আসামি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আজ সকালে আদালতে পাঠানো হবে। মিতু/বিবি নিউজ/৭১৬
Read More