রংপুরে জামায়াত কর্মীসহ আটক ৫১

atok-1ডেস্ক রিপোর্ট: রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৫১ জন আসামিকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এপি) আবদুল্লাহ আল ফারুক বলেন, দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। শনিবার কিছু আসামি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আজ সকালে আদালতে পাঠানো হবে।

 

 

 

মিতু/বিবি নিউজ/৭১৬

Related posts

Leave a Comment