গোপালগঞ্জে গুলিবিদ্ধসহ ৪ ডাকাত গ্রেফতার

arrest_new_1ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের কাশিয়ানীতে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন দুই ডাকাত। শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার পঞ্চবটি এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় পুলিশের এক উপ পরিদর্শক (এসআই) ও দুই কনেস্টবল আহত হয়েছেন। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন- বাবু শেখ (৪৫) ও দুলাল (৪০), আতিক, শামিম। এদের মধ্যে বাবু ও দুলাল গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের প্রত্যেকের বাড়ি ফরিদপুরের বিভিন্ন উপজেলায়।  কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলীনূর হোসেন জানান, রাতে ঢাকা-খুলনা মহাসড়কে গেড়াখোলার পঞ্চবটিতে সড়কে ডাকাতির প্রস্তুতিকলে টহল পুলিশ উপস্থিত হয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে তাদের আহতাবস্থায় গ্রেফতার করা হয়।

 

 

মিতু/বিবি নিউজ/৬৯৩

Related posts

Leave a Comment