ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

112352_14732ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা এলাকায় আজ বেলা সাড়ে ১১টার দিকে বাসের চাপায় বাচ্চু মণ্ডল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত বাচ্চু ওই উপজেলার সাতবিলা কুলচারা গ্রামের আব্দুল লতিফ খলিফার ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম দুর্ঘটনায় একজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

 

 

 

মিতু/বিবি নিউজ/৬৩৪

Related posts

Leave a Comment