রাজধানীতে ব্যবসায়ীর গুলিতে একই পরিবারের ৩ জন আহত

112293_77ডেস্ক রিপোর্ট: রাজধানীর খিলক্ষেতের ডেলনা গ্রামে প্রভাবশালী এক ড্রেজার ব্যবসায়ী হামিদুর রহমানের গুলিতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। শনিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিতে আহতরা হলেন- সুদু মিয়া (৫০), তারা চাচাতো বোন ফাতেমা (৪৫) এবং ছেলে আবদুল আলিম (৩০)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন সুদু মিয়া জানান, রাতের আঁধারে তার মালিকানাধীন জমিতে ড্রেজার পাইপ বসান ওই ড্রেজার ব্যবসায়ী হামিদুর রহমান।

পরে শনিবার ভোরে বিষয়টি টের পেয়ে তিনিসহ গ্রামের আরো অনেকেই বাধা দিতে গেলে গুলি চালায় হামিদুর রহমান। এতে গুলিবিদ্ধ হন তারা।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া তিনজনের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

মিতু/বিবি নিউজ/৫৭৬

Related posts

Leave a Comment