যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে পাঁচ শিক্ষার্থীর মৃত্যু

111064_550ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার একটি হাইস্কুলে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ছেলেদের লকার রুমের ভেতরে পাঁচজনকে হত্যার পর ঘাতক আত্মহত্যার চেষ্টা করে। ১৬ বছরের এক কিশোর ওই হত্যাকাণ্ড চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিমাঞ্চলীয় উতাহ অঙ্গরাজ্যের ওরেমের মাউন্টেন ভিউ হাই স্কুলে শিক্ষার্থীরা শরীরচর্চা ক্লাসের জন্য তৈরি হচ্ছিল। সে সময়ই ওই দুর্ঘটনা ঘটেছে।

পাঁচ শিক্ষার্থীকে হত্যার পর ওই হত্যাকারীকে লক্ষ্য করে গুলি করেন এক রিসোর্স অফিসার। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ বলছে, তার অবস্থা আশঙ্কাজনক। সে একটি ধারালো ছুরি নিয়ে হামলা চালিয়েছিল।

ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। হত্যাকারী সম্পর্কেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

 

 

মিতু/বিবি নিউজ/২৮৩

Related posts

Leave a Comment