সাভার পৌর জামসিং এলাকায় টিসিবি’র পণ্য বিতরণ, স্বস্তিতে নিম্নআয়ের সাধারণ মানুষ

শেখ এ কে আজাদ,সাভার,১ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ):সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের জামসিং এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র অনুমোদিত ডিলার আদ্বীন ট্রেডার্স এর মাধ্যমে জুন মাসের নির্ধারিত নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার ৩০ জনু সকাল থেকে প্রতিষ্ঠানের মালিক মো: শামীম মিছিরের তত্ত্বাবধানে টিসিবি’র কার্ডধারীদের মাঝে ন্যায্যমূল্যে চাল, ডাল, তৈল, চিনি, সাবান ও কাপড় ধোয়ার পাউডার বিক্রি করা হয়।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই আদ্বীন ট্রেডার্সের সামনে নারী-পুরুষের দীর্ঘ লাইন। ডিলার নিজে দাঁড়িয়ে উপকারভোগীদের হাতে পণ্য তুলে দিচ্ছেন।

বাজারে তৈলের দাম ১৮০ টাকা লিটার, চিনির দাম ১০০ টাকায় হলেও ৭০ টাকা কেজি, বাজারে সর্বনিম্ন চাউলের দাম ৫৫ টাকা হলেও ৩০ টাকা করে পাচ্ছে কয়েক’শ মানুষ। টিসিবি’র পন্য পেয়ে উপকারভোগী ও এলাকার অসহায় মানুষজন সন্তোষ প্রকাশ করেছেন।

অনেকেই বলেন, সরকারের এই উদ্যোগে আমাদের মাসে টাকা সাশ্রয় হচ্ছে। সমাজে আরো সাধারন মানুষ রয়েছে টিসিবির কার্ড বাড়ালে জনমনে আরো স্বস্তি পেত,সরকারের নিকট অনুরোধে যারা এখনো সু-বিধাভোগী হতে পারেনি তাদের জন্য কার্ড বাড়ানোর পদক্ষেপ গ্রহন জরুরি ।

এ সময় আদ্বীন ট্রেডার্সের মালিক মো: শামীম মিছির বলেন, `সরকারের নির্দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যের পণ্য পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”

কার্ডধারীরা খাদ্যদ্রব্যের প্যাকেজ মূল্য ৬২৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

Related posts

Leave a Comment