সাভারে অনুষ্ঠানিক ভাবে অসহায় নারী ও শিশু কন্যাকে ভরণ -পোষনের দায়িত্ব গ্রহন


স্টাফ রিপোর্টার,১৫ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ): ঢাকা জেলার উপজেলার সমাজসেবা অফিসে আন্তর্জাতিক প্রেসক্লাব ও বাংলাদেশ । ভূমিহীন-গৃহহীন হাউজিং লিমিটেডের যৌথ উদ্যোগে এক অসহায় নারী ও তার শিশু কন্যাকে ভরণ-পোষণ, নগদ র্অথ, শিশু পোশাক এবং শিশু খাদ্য প্রদান অনুষ্টান আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে। সাভার উপজেলার সমাজসেবা কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আন্তর্জাতিক প্রেসক্লাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পাকিস্তান জার্নালিষ্ট অ্যাসোসিয়েসনের চেয়ারম্যান মরি ইশতয়িাক আলী। তিনি এই মহৎ উদ্যোগের প্রশংসা করে বলনে,“বিশ্বব্যাপী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে আমরা সম্মলিতি ভাবে কাজ করছি এবং একই সঙ্গে সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাভার উপজলো সমাজসবো অফিসার কে এম. শহিদুজ্জামান, গ্লোবাল টেলিভিশনের বিশেষ প্রতিনিধি তোফায়েল হোসেন তোফাসানী,এটিএন বাংলা ও বাংলাদেশ বেতারের সিনিয়র সাংবাদিক শেখ বাশার , সাভার পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. নাজমুল আলম , সাভার উপজলো সমাজসেবা অফিসের সংরক্ষণ র্কমর্কতা মোস্তফিজুর রহমান, সংগঠনরে র্অথ সম্পাদক মো. ইউনুস আলী, সাংবাদিক আব্দুল আজিজ প্রধান।
এছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের চেয়ারম্যান খান সেলিম রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক মো. আজাহার আলী, আর্ন্তজাতিক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সমরেশ রায় ও মহিলা বিষয়ক সম্পাদিকা সম্পা দাশ; সৌদি আরব থেকে যুক্ত ছিলেন আলহাজ মো. সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানে অসহায় নারী ও তার শিশু কন্যার হাতে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়। বক্তারা বলনে,সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার র্সবােত্তম উদাহরণ। বাংলাদেশে ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের এবং আর্ন্তজাতিক প্রেসক্লাবের এই উদ্যোগ সামাজিক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আরও বলনে, সমাজের সকল বিত্তবান ও সামাজিক সংগঠন এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসে তাদের এ কার্য্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান আয়োজিত কর্তৃপক্ষ।

Related posts

Leave a Comment