সাভারের আশুলিয়ায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ছয় সদস্য গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার,১০ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জামগড়া আর্মি ক্যাম্প। ভোর রাতে আশুলিয়ার ইউনিক বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জামগড়া আর্মি ক্যাম্প জানায়,ইউনিক বাসষ্ট্যান্ডে একটি সংঘবন্ধ ছিনতাইকারী চক্র গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন বয়সী মানুষকে শারীরিকভাবে জখম করে ভয়ভীতি প্রদর্শন করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে আসছিলো। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে সেখানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছিনতাইকারী হলো আজহার,রকিবুল,কাওসার,আফজাল,জুঁই ও আরিফুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে নয়টি চা পাতি,একটি চাইনিজ কুড়াল,দুইটি ছুরি ও অপরাধমুলক প্রমাণ সম্বলিত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে আশুলিয়া-বাইপাইল সড়ক এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ আইনগত প্রক্রিয়ার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related posts

Leave a Comment