পরিবেশ সুরক্ষায় মহেশখালী জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি


মহেশখালী প্রতিনিধি,১ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ): মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) কার্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির প্রায় ৫০টি গাছের চারা রোপণ করা হয়েছে।

১ জুলাই (বুধবার) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুর্দশন কান্তি দেবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দরা।

উদ্বোধনী পর্বে অতিথিরা একটি গাছের চারা রোপণ ও তাতে পানি দেওয়ার মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। পরে কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন, “প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে দেশকে আরও সবুজ, নিরাপদ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। লাগানো প্রতিটি গাছের পরিচর্যাও সমানভাবে গুরুত্বপূর্ণ।”

সহকারী প্রকৌশলী সুর্দশন কান্তি দেব বলেন, “প্রধানমন্ত্রীর এ উদ্যোগ বাস্তবায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরও সক্রিয়ভাবে কাজ করছে। শুধু নিরাপদ পানি ও স্যানিটেশন নয়, পরিবেশ সংরক্ষণেও আমাদের দায়িত্ব রয়েছে। তাই কার্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে সবুজায়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়া হচ্ছে।”

অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Related posts

Leave a Comment