স্টাফ রিপোর্টার,১৩ মে ২০২২(বিবিনিইজ): ঢাকার ধামরাইয়ে পাগলা শিয়ালের কামড়ে শিশু সহ ৯ জন আহত হয়েছে । আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় রংমালা ও কাজলী বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকীদের ধামরাই থানা স্বাস্থ্য কমপ্লেক্্র ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় ।ধামরাইয়ে বাড়িগাও এলাকায় পাগলা শিয়ালের কামড়ে এই আহতের ঘটনা ঘটে ।এলাকার লোকজন মিলে ওই পাগলা শিয়ালটি মেরে ফেললেও এখন শিয়াল আতংকে সময় কাটছে এলাকাবাসীর ।
Read MoreMonth: May 2022
করোনামুক্ত সাকিব, টেস্টে খেলতে পারবেন
১৩ মে ২০২২(বিবিনিউজ ):যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরেই করোনা আক্রান্ত হয়েছিলেন সাকিব আল হাসান। গত মঙ্গলবার পরপর দুটি করোনাপরীক্ষায় তাঁর পজিটিভ এসেছিল। আগামী ১৫ মে থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। আজ সুখবরই দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। করোনামুক্ত হয়েছেন সাকিব। তবে চট্টগ্রামে প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন কিনা, সেটি এখনো নিশ্চিত নয়। আজই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কাল থেকে অনুশীলন করবেন। পরশু সিদ্ধান্ত হবে তিনি খেলবেন কিনা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টেই সাকিবের খেলার…
Read Moreখাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার আহ্বান:সেনাবাহিনী প্রধান
স্টাফ রিপোর্টার,১২ মে ২০২২(বিবিনিইজ):ঢাকার সাভারে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সাভার এরিয়ায় কৃষিপণ্য উৎপাদন প্রতিযোগিতা-২০২২ পরিদর্শন করেছেন। বিকেলে তিনি ওই এরিয়ায় কৃষিপণ্য পরিদর্শন করেন। এসময় সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না । পুকুর ও জলাভূমি ব্যবহার করা হচ্ছে মাছ এবং হাঁস চাষের জন্য। বিভিন্ন প্রকার খামার ছাড়াও বায়োফ্লক পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে শিং ও তেলাপিয়া মাছ। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় সকল সেনানিবাসে কৃষি ভিত্তিক উৎপাদন দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত…
Read Moreধামরাইয়ে ধানের বাম্পার ফলন হলেও বৃষ্টির কারণে বিপাকে ধান চাষীরা
স্টাফ রিপোর্টার,১২ মে ২০২২(বিবিনিইজ):ঢাকার ধামরাইয়ে এবার ১৬ হাজার ৬ শত ৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে । ধামরাইয়ে এবার বোরো ধানের বাম্পার ফলন হলে ও কয়েকদিন আগে ধমকা হাওয়ায় অনেক জমির বোরো ধান মাটিতে পড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে । আবার শুরু হয়েছে টানা বৃষ্টি আর বৃষ্টির কারণে পাকা ধান জমিতেই অনেকটাই নষ্ট হতে বসেছে । এ পর্যন্ত ২৫ ভাগ বোরো ধান, চাষীরা ঘরে তুলতে পেরেছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরিফুল হাসান ।
Read More১০০০ টাকা মুল্যমানের লাল নোট অচল নয় : বাংলাদেশ ব্যাংক
১২ মে ২০২২(বিবিনিউজ ): বাংলাদেশ ব্যাংক (বিবি) ১০০০ টাকা মুল্যমানের লাল নোট অচল ঘোষণা করেনি। আগামী ৩০ মে’র পর এই নোট অচল হিসেবে গণ্য হবে মর্মে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্মে প্রচারিত তথ্যকে গুজব এবং বিভ্রান্তিকর বলে দাবি করেছে কেন্দ্রিয় ব্যাংক।বুধবার বাংলাদেশ ব্যাংকের কারেন্সী ম্যানেজমেন্ট বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক ১০০০ টাকা মুল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করেনি। কেন্দ্রিয় ব্যাংক জনসাধারণকে এ ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ।
Read Moreফ্যানের ভেতর দেড় কোটি টাকার সোনার বার
১২ মে ২০২২(বিবিনিউজ ): ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩০০ গ্রাম সোনার বারসহ এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যাত্রীর নাম শফিকুল ইসলাম। তাঁকে গতকাল বুধবার সন্ধ্যায় সোনার বারসহ গ্রেপ্তার করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল। ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, গতকাল সন্ধ্যা সাতটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গালফ এয়ারের একটি ফ্লাইট অবতরণ করে। এই ফ্লাইটে বাহরাইন থেকে দেশে আসেন প্রবাসী শফিকুল। কাস্টম হাউসের কর্মকর্তারা আরও জানান, শফিকুলের সঙ্গে থাকা লাগেজের ভেতর একটি চার্জার ফ্যান ছিল। বিমানবন্দরের কাস্টম জোনে স্ক্যানিংয়ের সময় ফ্যানের ভেতরে সোনার বার শনাক্ত হয়। পরে…
Read Moreসাভারে সিলিন্ডার বিস্ফোরনে ২ নারী দগ্ধ
স্টাফ রিপোর্টার,১১ মে ২০২২(বিবিনিউজ ): সাভারে গ্যাসের চুলার আগুনে দুই নারী দগ্ধ হয়েছে। বিকেলে পৌর এলাকার দক্ষিণ নামাবাজার এলাকার জনৈক দারোগ আলীর বাড়িতে এঘটনা ঘটে।পুলিশ জানায়,বিকেলে ওই বাড়ির শিল্পী বেগম নামের এক নারী শ্রমিকের ভাড়া ঘরে গ্যাস সিলিন্ডারের শব্দ হলে তালা খুলে প্রতিবেশী মিতু বেগম নামের এক নারী ঘরে প্রবেশ করে অটো গ্যাসের চুলার চাবি ঘুরালে চুলা থেকে আগুন বেড় হলে তিনি দগ্ধ হন পরে ওই নারীকে বাঁচাতে যান আরেক নারী সেলিনা বেগম। পরে সেলিনা বেগমও দগ্ধ হলে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের…
Read Moreজাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনে হবে:শিক্ষা মন্ত্রী
স্টাফ রিপোর্টার,১১ মে ২০২২(বিবিনিউজ ):আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে তাই বিএনপিসহ সকল দল অংশ গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি। দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে এসইডিপি স্কিম রিভিউ কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি এসময় আরও বলেন,আগামী নির্বাচন বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে হবে সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠ করবে এতে কোন সন্দেহ নেই তাই সকল দল নির্বাচনে অংশ গ্রহণ করবে জানিয়ে তিনি আরও…
Read Moreশিশুদের খেলাধূলায় উৎসাহিত করুন : প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার,১১ মে ২০২২(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে অভিভাবকদেরকে তাদের শিশুদের বাইরে খেলাধূলা করতে উৎসাহিত করার আহবান জানিয়েছেন। যা তাদের যে কোন ধরনের ভুল পথে যাওয়া বন্ধ হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে সহায়ক হবে। কারণ, জাতি গঠনে এগুলো খুবই গুরুত্বপূর্ণ।তিনি বলেন, ‘আমাদের বেশিরভাগ শিশু প্রায় সময় ফ্ল্যাটে মোবাইল, ল্যাপটপ এবং আইপ্যাড নিয়ে সময় কাটাচ্ছে। যা তাদের শারিরীক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই অমঙ্গলজনক।’প্রধানমন্ত্রী শিশুদেরকে কিছু সময়ের জন্য হলেও বাহিরে গিয়ে মাঠে খেলাধূলা করা এবং দৌড়ঝাপ দেয়ার সুযোগদানে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। এতে শিশুদের সব…
Read Moreনারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে গাজীপুরে পুনাক শিল্প পন্য মেলা শুরু
স্টাফ রিপোর্টার,১১ মে ২০২২(বিবিনিউজ ):গ্রামীণ নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে গাজীপুরে মাস ব্যাপী পুনাক শিল্প পন্য মেলা শুরু হয়েছে।আজ গাজীপুরের কালিগঞ্জে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে উদ্বোধন করা হয়েছে “পুনাক শিল্পপণ্য মেলা”। বর্ণাঢ্য আয়োজনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসসাদিক জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কালিগঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাদল ভূঁইয়া, তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুজ্জামান, কালিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জয়না আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন, সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজের ছাত্রলীগের…
Read More