নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে গাজীপুরে পুনাক শিল্প পন্য মেলা শুরু

স্টাফ রিপোর্টার,১১ মে ২০২২(বিবিনিউজ ):গ্রামীণ নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে গাজীপুরে মাস ব্যাপী পুনাক শিল্প পন্য মেলা শুরু হয়েছে।আজ গাজীপুরের কালিগঞ্জে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে উদ্বোধন করা হয়েছে “পুনাক শিল্পপণ্য মেলা”। বর্ণাঢ্য আয়োজনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসসাদিক জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কালিগঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাদল ভূঁইয়া, তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুজ্জামান, কালিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জয়না আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন, সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজের ছাত্রলীগের সভাপতি এম আই লিখনসহ প্রমুখ। মেলায় বিভিন্ন ধরনের অর্ধশতাধিক স্টল বসেছে।

Related posts

Leave a Comment