১১ মে ২০২২(বিবিনিউজ ):করোনায় আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসান। দেশে এসে করোনা পরীক্ষা করেই এই দুঃসংবাদ পেয়েছেন তিনি। এর ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার। মঙ্গলবার সকালেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। শ্রীলঙ্কা সিরিজের প্রটোকল অনুযায়ী তার দুটি করোনা পরীক্ষা করানো হয়। এন্টিজেন এবং পিসিআর উভয় পরীক্ষাতেই তিনি ‘পজিটিভ’ হয়েছেন। সাকিব দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে। তার করোনা আক্রান্ত হওয়ার খবর নিয়ে বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, ‘সাকিব আল হাসান গতকাল দেশে এসেছেন। দেশে ফেরার পর করোনা পরীক্ষায় তিনি পজিটিভ হয়েছেন। তিনি…
Read MoreMonth: May 2022
জাবির ছাদ থেকে পড়ে মৃত ছাত্রের বালিশের নিচে ‘চিরকুট’
১১ মে ২০২২(বিবিনিউজ ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে পড়ে মারা যাওয়া অমিত কুমার বিশ্বাসের বালিশের নিচ থেকে একটি ‘চিরকুট’ পাওয়া গেছে। তাঁর বাবা ও শিক্ষকেরা নিশ্চিত করেছেন, ‘চিরকুটের’ লেখা অমিতের। অমিত বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের রফিক ব্লকের ৩১৫ নম্বর কক্ষে থাকতেন। এ কক্ষে মোট চারজন থাকতেন তাঁরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তাঁর রুমমেটরা কক্ষে যান। তাঁরা অমিতের বিছানার বালিশের নিচে একটি চিরকুট পান। চিরকুটে লেখা, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মস্তিষ্কই আমার মৃত্যুর জন্য দায়ী।’ এ বিষয়ে ওই হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সোহেল…
Read Moreধামরাইয়ে ইটভাটার আগুনে পুড়ে গেছে প্রায় ২০০ বিঘা জমির ধান
স্টাফ রিপোর্টার,১১ মে ২০২২(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে ইটভাটার আগুনের তাপে প্রায় ২০০ বিঘা জমির ধান পুড়ে গেছে। এঘটনায় ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা মানববন্ধন করেছেন। এসময় কৃষকদের স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর সুষ্ঠু ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।সকালে ধামরাই উপজেলা চত্বরে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় চার বছর পূর্বে সোমভাগ ইউনিয়নের নওগাঁও এলাকার কৃষি জমির উপর এমবিএন-২ ব্রিকস নামের ইটভাটা গড়ে তুলেছেন মুজাহিদ হোসেন নামের এক ব্যক্তি সেই ইটভাটার আগুনের তাপেই সোমভাগ ও ধামরাই ইউনিয়নের গুতুল, হাজীপাড়া, চন্দ্রপাড়া এবং ডেমরান এলাকার প্রায় ২০০ বিঘা জমির…
Read Moreজাবিতে শহীদ রফিক জব্বার হল থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু
স্টাফ রিপোর্টার,১০ মে ২০২২(বিবিনিইজ):জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের পাঁচ তলা থেকে পড়ে অমিত কুমার বিশ^াস নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিকেলে এঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন,বিকেলে শহীদ রফিক জব্বার হলের পাঁচ তলা থেকে পাঁ পিছলে নিচে পড়ে যান বোটানি বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী অমিত কুমার বিশ^াস। পরে শিক্ষার্থীরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন। পরে বিশ^বিদ্যালয় কতৃপক্ষ তার লাশ ক্যাম্পানে নিয়ে যান। তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখছে…
Read Moreযুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
১০ মে ২০২২(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভাব্য সর্বোত্তম নীতি কাঠামোর আশ্বাস দিয়ে বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘আমি এখন আমাদের ব্যবসা এবং বিনিয়োগের পরিবেশ সহজ করার জন্য সর্বোত্তম সম্ভাব্য নীতি কাঠামো এবং জোরালো সম্ভাবনার বিষয়ে আপনাদের আশ্বস্ত করব।’প্রধানমন্ত্রী প্রথমবারের মতো তাঁর সরকারি বাসভবন গণভবনে সফররত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেশনের সঙ্গে বৈঠককালে এই আহবান জানান।শেখ হাসিনা বলেন, তিনি বিশ্বাস করেন মার্কিন কোম্পানিগুলো এ সুবিধা গ্রহণ করবে এবং বিদ্যুৎ ও জ্বালানি, আইসিটি, অবকাঠামো, হালকা প্রকৌশল পণ্য, মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্য, অটোমোবাইল, কৃষি প্রক্রিয়াকরণ, ওষুধ,…
Read More২ দিনের বিক্ষোভ সমাবেশ ঘোষণা বিএনপির
১০ মে ২০২২(বিবিনিউজ ):সারাদেশে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, সারাদেশে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগামী ১২ মে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ১৪ মে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এছাড়াও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী…
Read Moreসম্পত্তির ভাগাভাগি নিয়ে বাবার লাশ দাফনে বাধা
১০ মে ২০২২(বিবিনিউজ ): সম্পত্তির ভাগাভাগি নিয়ে সৎ বোনদের বাধার পরে এলাকাবাসীর অভিযোগে দাফন না করতে পেরে অবশেষে ২ দিন পর রাতে সাভার মডেল থানা পুলিশের সহায়তায় বাবার লাশ দাফন করেছে সন্তানেরা। আজ সোমবার (৯ মে) ঘটনাটি ঘটেছে ঢাকার সাভার পৌরসভার ছায়াবীথি এলাকার বিক্রমপুর গলিতে। জানা গেছে, ওই এলাকার প্রায় ৯টি বাড়ির মালিক আবুল খায়ের গত ১মাস যাবৎ কিডনি জণিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ৮ মে বিকেল প্রায় ৪টার দিকে হাসপাতালের আইসিওতে মৃত্যু হয় তার। এরপর হাসপাতাল থেকে লাশ আনা হয় সাভারের…
Read Moreঢাকার ধামরাইয়ে পৌর বিএনপির সম্মেলনে ২ পক্ষের সংঘর্ষ
৯ মে ২০২২(বিবিনিউজ ):ধামরাইয়ে পৌর বিএনপির সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহেলসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই গ্রুপের নেতারা একে অপরকে দোষারোপ করেছেন। রোববার (০৮ মে) সকালে উপজেলার আইঙ্গন এলাকায় কিষাণ রাইস মিলে পৌর বিএনপির সম্মেলনে এ ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীরা জানায়, সকালে পৌরসভার আইঙ্গন এলাকায় উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের চালের মিলে পৌর বিএনপির সম্মেলন শুরু হয়। কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক আ্যডভোকেট সালাম ও বেনজির আহমদ টুকু। পরে সম্মেলনে নেতাকর্মীসহ যোগ দিতে আসেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও…
Read Moreকেরানীগঞ্জে চাঁদা না পেয়ে ৮ জনকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা
৯ মে ২০২২(বিবিনিউজ ):ঢাকার কেরানীগঞ্জে চাঁদা না পেয়ে ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে সাভারের হেমায়েতপুরের পাশ্ববর্তী এলাকা কেরানীগঞ্জের কানারচর এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের ভয়ে এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছে। ভয়ে বিভিন্ন বয়সী মানুষ বাড়ির বাইরে বের হতে পারছে না। এলাকাবাসী বলছে,কানারচর এলাকার জমি ব্যবসায়ী শুকুর আলী ও বাবুল মিয়ার কাছে প্রকাশ্যে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন…
Read Moreবাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
৯ মে ২০২২(বিবিনিউজ ):রাজধানীর ধানমন্ডির ৮ নম্বরে যাত্রীবাহী বাসের ধাক্কায় উজির আহমেদ (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। তিনি কলাবাগান স্টাফ কোয়ার্টারে থাকতেন। নিহতের ছেলে আবদুল মাজেদ বলেন, সকালে আমার বোনের ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসতে বের হন বাবা। এসময় সিএনজিতে উঠতে গেলে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।…
Read More