স্টাফ রিপোর্টার,১০ মে ২০২২(বিবিনিইজ):জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের পাঁচ তলা থেকে পড়ে অমিত কুমার বিশ^াস নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিকেলে এঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন,বিকেলে শহীদ রফিক জব্বার হলের পাঁচ তলা থেকে পাঁ পিছলে নিচে পড়ে যান বোটানি বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী অমিত কুমার বিশ^াস। পরে শিক্ষার্থীরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন। পরে বিশ^বিদ্যালয় কতৃপক্ষ তার লাশ ক্যাম্পানে নিয়ে যান। তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখছে বিশ^বিদ্যালয় কতৃপক্ষ। নিহত ওই শিক্ষার্থীর বাড়ি যশোর জেলায় বলে জানা গেছে। অপরদিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে এক ১৩ বছরের শিক্ষার্থী ও আশুলিয়ার তুরাগ নদী থেকে অজ্ঞাত ২৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে দুই জনের লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জাবিতে শহীদ রফিক জব্বার হল থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু
