১৯ মে ২০২২(বিবিনিউজ ): কালজয়ী একুশে গানের রচয়িতা, প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী আর নেই। আজ বৃহস্পতিবার লন্ডনের বার্নেট হাসপাতালে স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ খবর নিশ্চিত করেছেন আবদুল গাফফার চৌধুরীর কেয়ারার জাহানরা ঝর্ণা। দীর্ঘদিন ধরে দুরারোগ্য কিডনি জনিত রোগে ভুগছিলেন একুশে পদকপ্রাপ্ত এই প্রখ্যাত সাংবাদিক। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রয়াত আবদুল গাফফার চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত…
Read MoreMonth: May 2022
সাভারে সাকিব হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
১৮ মে ২০২২(বিবিনিউজ ):সাভারে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় মিরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজের সামনে এই মানববন্ধন কর্মসুচী পালন করেন শিক্ষার্থীরা। এ সময় মানববন্ধনে নিহত শিক্ষার্থীর সহপাঠী ও পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জানায়, চলতি বছরের ১৭ মার্চে সাভারের কোটাপাড়া নগরকোন্ডা এলাকার কাঞ্চন মিয়ার ছেলে আমিনবাজারের মিরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিব আল হাসানকে (১৮) পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে বাড়ি থেকে…
Read Moreসাভারে আটা ও ময়দার আড়তের ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
১৮ মে ২০২২(বিবিনিউজ ): সাভার নামাবাজার এলাকার আটা ও ময়দার পাইকারি আড়তের ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল এ অভিযান পরিচালনা করেন।অভিযানে এ সময় আটা ও ময়দার বস্তায় ওজনে কম দেয়া, মূল্য তালিকা না থাকা, তালিকার সাথে বিক্রয় মূল্যের মিল না থাকা, ইচ্ছে মতো দাম বৃদ্ধির কারণে একতা এন্টারপ্রাইজকে ৫০ হাজার, শিল্পী এন্টারপ্রাইজকে ৫ হাজার ও মেসার্স আলম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আব্দুল…
Read Moreঅষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ২১ মে
স্টাফ রিপোর্টার,১৫ মে ২০২২(বিবিনিউজ ): আগামী ২১ মে সাভার গলফ ক্লাবে অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে সাভার গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গলফ ক্লাবের সদস্য সচিব মেজর মহিউদ্দিন আহমেদ। ওই দিন সকালে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে ও বিকেলে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হবে। সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যদের মধ্যে ওয়ালটন হাইটেক ইন্ড্রাষ্টিজ এর সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Read Moreআগামীকাল শুভ বুদ্ধ পূর্ণিমা
১৪ মে ২০২২(বিবিনিউজ ): আগামীকাল শুভ বুদ্ধ পূর্ণিমা। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করবে।‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ- এই স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করেন বুদ্ধ ভক্তরা।গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ এই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্ম মতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্ম, বোধিলাভ ও…
Read Moreসাভারের আশুলিয়ায় তিন জনের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার,১৪ মে ২০২২(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে আশুলিয়ায় ভাদাইল,বগাবাড়ি ও পল্লীবিদ্যুৎ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়,রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় একটি বাড়ি ঝুলন্ত অবস্থায় এক যুবক,বগাবাড়ি থেকে এক যুবক ও পল্লীবিদ্যুৎ এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। তাদের মৃত্যুর বিষয়ে তদন্ত করছে আশুলিয়া থানা পুলিশ।
Read Moreআওয়ামীলীগ সরকার দেশে ক্ষমতায় থাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার,১৪ মে ২০২২(বিবিনিউজ ): আওয়ামী লীগ সরকার দেশে বেশী দিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগনের ম্যান্ডেড নিয়ে বর্তমান সরকার আবারও ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট ও ইয়ারপুর ইউনিয়নের গোরাট এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ^বাসীর কাছে এক উন্নয়নের নাম তিনি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত জীবনের ঝুকি…
Read Moreফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া
১৪ মে ২০২২(বিবিনিউজ ): ইউক্রেন যুদ্ধের জেরে সৃষ্ট উত্তেজনায় পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। এবার ফিনল্যান্ডে বন্ধ করে দিচ্ছে বিদ্যুৎ সরবরাহ। আজ শনিবার থেকেই দেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে বলে জানিয়েছে রুশ বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি ‘রাও (আরএও) নর্ডিক’। সংস্থাটির দাবি, আগে সরবরাহ করা বিদ্যুতের পাওনা মূল্য পরিশোধ করা হয়নি। মূল্য পরিশোধ সংক্রান্ত জটিলতার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।কোম্পানিটির দাবি, “এটি একটি ব্যতিক্রমী পরিস্থিতি, যা আমাদের বাণিজ্য ইতিহাসের বিশ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ঘটছে।” এদিকে, ফিনল্যান্ডের গ্রিড অপারেটর জানিয়েছে, রাশিয়া দেশটির বিদ্যুতের সামান্য অংশ…
Read Moreবৈদ্যুতিক পাখায় আহত সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ
১৩ মে ২০২২(বিবিনিইজ):মাথার ওপর বৈদ্যুতিক পাখা (সিলিং ফ্যান) পড়ে আহত হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মুরাদ হাসান। জামালপুরের সরিষাবাড়ীর দৌলতপুরে নিজ বাড়ির বৈঠকখানায় বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। মুরাদের কপালে তিনটি সেলাই পড়েছে। তাঁর অবস্থা এখন শঙ্কামুক্ত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাংসদের ব্যক্তিগত সহকারী সূত্রে জানা যায়, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মুরাদ গতকাল দিনব্যাপী দৌতপুরে নিজ বাড়িতে রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেন। চিকিৎসা শেষে রাতে বাড়ির বৈঠকখানায় অতিথিদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় বৈঠকখানার বৈদ্যুতিক পাখা মুরাদের মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর…
Read Moreবর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
১৩ মে ২০২২(বিবিনিইজ): তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন নিস্ফল। বিশৃঙ্খলা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে।তিনি বলেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই। বিশ্বের সকল গণতান্ত্রিক দেশের মতো সংবিধান অনুযায়ী বর্তমান সরকার দেশ পরিচালনায় থাকাকালে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। আর বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।’হাছান মাহমুদ আজ দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কীটতত্ত্ব সমিতির ১১তম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে…
Read More