ষ্টাফ রিপোর্টার,৩০ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):করোনা ভাইরাসের মধ্যে বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে কোন সংকট নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় আল জামিয়াতুল কওমিয়্যাহ দারুল হিকমাহ মাদ্রসার ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অন্যন্য উদাহারণ সৃষ্টি করেছে। বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার । তিনি আরও বলেন,শীতে দেশের সকল অসহায় ও দুস্থ মানুষদেরকে সাহায্য করা হচ্ছে ।
অনুষ্ঠানে এসময় স্থানীয় আওয়ামী লীগ ও মাদ্রাসার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কওমি মাদ্রাসার স্বীকৃতি প্রধানমন্ত্রীর অন্যন্য উদাহারণ : ত্রাণ প্রতিমন্ত্রী
