
সাভার প্রতিনিধি ,৮ আগষ্ট,২০২০(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভার,ঢাকার ধামরাই ও সিংগাইর এলাকায় শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এসব যায়গায় ছয়জন নিহত হওয়ার খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়,সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোজিনা খাতুন নামের (৪০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ৩১ জুলাই অসুস্থ অবস্থায় সাভারের ব্যাংক কলোনাী এলাকা থেকে রোজিনাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য স্থানীয়রা ভর্তি করে। আজ সকালে তার মৃত্যু হলে এঘটনায় তার স্বজনরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
অন্যদিকে সকালে একই সময় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে হামিদুর রহমান নামের (৪০) এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যবসায়ীর বাড়ি ধামরাইর মুড়ারচর এলাকায়। গেল কোরবানীর ঈদের তৃতীয় দিন ধামরাইর নিজ বাড়ি থেকে নরসিংদী জেলায় শশুড় বাড়িতে বেড়াতে যান তিনি। পরে তিনি সেখানে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এছাড়া ধামরাইয়ের নওগাঁও এলাকায় বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে ধামরাইয়ের কসমস এলাকা থেকে আলাউদ্দিন নামের (৩২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবক অজ্ঞাত গাড়ি চাপায় মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়াও সাভারের হেমায়েতপুরের পাশে সিংগাইরের বাস্তা এলাকা থেকে এক শিশুসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুইজন পিকআপ ভ্যান দূর্ঘটনায় মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
এবিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছে এসব লোকের মৃত্যুও ঘটনায় তারা তদন্ত করে দেখছেন।
