জুলিয়া পারভেজ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: যমুনার বিস্তীর্ণ চরাঞ্চল। রাস্তা-ঘাট ভাঙা। যাতায়াতের জন্য নেই কোনো যানবাহন। মোটরসাইকেল চলাচল করলেও অর্থাভাবে চৌকিতে করে শুয়াইয়ে উরুর হাড় ভাঙা আহত সন্তানকে কাঁধে নিয়ে চিকিৎসার জন্য ছুঁটছেন ডাক্তার বাড়ি এমন স্ট্যাটাস ও ছবি সামাজিক যোগাযোগ গণমাধ্যম ফেসবুকে দেখে শিশু ইমরান (৮) নামের সেই ছেলেকে চিকিৎসার জন্য আর্থিকভাবে সহায়তার হাত বাড়িয়েছেন প্রবাসী ও সুইজারল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইলের ভূঞাপুরের সন্তান বিপুল তালুকদার। প্রবাসী বিপুল তালুকদার গত সোমবার (২৪ জুন) সকালে তিনি এ সহযোগিতা প্রদান করেন। শনিবার (০৬ জুলাই) দুপুরে প্রবাসী বিপুল তালুকদারের পাঠানো…
Read MoreMonth: July 2019
গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল
সাভার,৭ জুলাই,২০১৯(বিবিনিউজ):গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের হরতালের সমর্থনে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট। রবিবার সকাল সাড়ে সাতটা থেকে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা ঢাকা আরিচা মহাসড়কের প্রান্তিক গেট অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের দুই পাশে হাজার হাজার যানবাহন আটককা পড়ে। পরে পুলিশ এসে সাড়ে দশ টার দিকে হরতাল সমর্থনকারীদের মহাসড়ক থেকে সড়িয়ে দিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। এসময় ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
Read Moreশহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে কাজ করছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
৬ জুলাই, ২০১৯ (বিবিনিউজ) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, শহরের সকল সুযোগ সুবিধা গ্রামের মানুষ যাতে পেতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, গ্রামে শিক্ষা, চিকিৎসা, শপিং মলের সকল সুযোগের সৃষ্টি হবে। সৃষ্টি হবে মানুষের কর্ম সংস্থানের। তাজুল ইসলাম আজ শনিবার বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির আইসিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আগামীতে দেশের গ্রামকে শহরে পরিনত করতে জমির আইল না রেখে সমবায়ী ভিত্তিতে চাষাবাদ করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী…
Read Moreআশুলিয়ায় বালি ভর্তি ট্রাকের চাপায় পরিচ্ছন্নতাকর্মী নিহত
সাভার,৬ জুলাই,২০১৯(বিবিনিউজ):আশুলিয়ায় বালি ভর্তি ট্রাকের চাপায় নয়ন শেখ (৩৩) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনবিার সকালে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের টংঙ্গাবাড়ী এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত নয়ন শেখ পঞ্চগড় জেলার সদর থানার পাহারপুর গ্রামের আতিউর রহমানের ছেলে। বর্তমানে তিনি সাভারের বাংক টাউন এলাকায় ভাড়া বাড়ীতে থেকে বিভিন্ন বাসা-বাড়িতে সেপটি ট্যাংক পরিস্কারের কাজ করতো। পুলিশ জানায়, আশুলিয়া থেকে বালি ভর্তি বাইপাইগামী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উপর দাড়িয়ে থাকা পথচারী নয়নকে চাপা দেয়।গুরুত্বর আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক…
Read Moreবর্তমান সরকারের সময় দুর্নীতি করে কেউ পার পাবেনা :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,৬ জুলাই,২০১৯(বিবিনিউজ):বর্তমান সরকারের সময় দুর্নীতি করে কেউ পার পাবেনা বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শনিবার দুপুরে সাভারের চাঁপাইন এলাকায় সাভার মডেল কলেজে নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বর্তমান সরকার দুর্নীতি মুক্ত সরকার একই সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পাবেনা এছাড়া দুর্নীতি বাজদের সামাজাকি ভাবে বয়কট করতে হবে জানিয়ে তিনি আরও বলেন এতিমের টাকা চুরি করে খাওয়ার অভিযোগে আদালত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে তাই আদালতের মাধ্যমে…
Read Moreইয়েমেন বিদ্রোহীদের নতুন ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে সৌদি আরব
৫ জুলাই, ২০১৯ (বিবিনিউজ ): সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় একটি বেসামরিক বিমানবন্দর লক্ষ্য করে বৃহস্পতিবার চালানো ইয়েমেনের বিদ্রোহীদের একটি ড্রোন হামলা ঠেকিয়ে দেয়া হয়েছে। রিয়াদ নেতৃত্বাধীন সামরিক জোট একথা জানায়। এদিকে ইরান মদদপুষ্ট এ বিদ্রোহী গ্রুপ সৌদি আরবে হামলা জোরদার করেছে। খবর এএফপি’র। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি পরিবেশিত জোটের এক বিবৃতিতে বলা হয়, ড্রোন হামলার লক্ষ্য ছিল জিজান বিমানবন্দর। এতে কোন ক্ষতি বা কেউ হতাহত হয়েছে কিনা বিবৃতিতে সে ব্যাপারে কিছু বলা হয়নি। বিদ্রোহীদের আল-মাছিরাহ টিভি জানায়, এরআগে বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলী আসির প্রদেশের জিজান ও আবহা…
Read Moreদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে
৫ জুলাই, ২০১৯ ( বিবিনিউজ) : দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহ্ওায়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ ভারতের উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের…
Read Moreবর্তমান সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছে :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,৫ জুলাই,২০১৯(বিবিনিউজ):বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার তাই সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শুক্রবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রান এলাকায় নাসিরুল উলুম মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন শেষে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বাংলাদেশে এখন বেকার সমস্য নেই প্রত্যেকটি পরিবারেরর কেউ না কেউ সরকারী চাকুরী করছেন বাংলাদেশে এখন কোন খাদ্যের অভান নেই জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে বলেও জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে এসময়…
Read Moreধামরাইয়ের সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা শুরু
ধামরাই,৫,জুলাই,২০১৯ (বিবিনিউজ):শিক্ষা খাতে উন্নয়ন করার জন্য সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। বৃহস্পতিবার বিকেলে উপমহাদেশের বিখ্যাত ঢাকার ধামরাইয়ের হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উদ্বোধন শেষে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এসময় আরও বলেন বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার এখনো দেশে স্বাধীনতা বিরোধীরা সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কিন্তু কোন ষড়যন্ত্রেই সরকারের উন্নয়ন ঠেকাতে পারবে না। আন্দোলনের নামে দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে বলেও হুশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার রথযাত্রা কায়েতপাড়া থেকে শশুর বাড়ি যাত্রা বাড়িতে এসেছে।…
Read Moreশেখ হাসিনা এবং কেকিয়াং’র মধ্যে আলোচনা শুরু
৪ জুলাই, ২০১৯ ( বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং-এর মধ্যে গ্রেট হল অব পিপলে আজ সকালে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে। সূত্র জানায়, স্থানীয় সময় সকাল ১১টায় গ্রেট হল অব পিপলে এই আলোচনা শুরু হয়। দি গ্রেট হল অব পিপল বেইজিং’র তিয়েনানমেন স্কয়ারের পশ্চিম পার্শ্বে অবস্থিত একটি সরকারী ভবন। এটি চীন সরকার এবং শাসক চীনা কমিউনিস্ট পার্টির আইন প্রণয়ন এবং অন্যান্য আনুষ্ঠানিক কাজে ব্যবহৃত হয়। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেট হল অব পিপলে পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। গ্রেট হল পিপলে…
Read More