বিবি নিউজ ,দিয়া ইসলাম : ৩৪ তম বিসিএস পুলিশ ব্যাচের কমিটি ঘোষণা। সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হাসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান। । আজ পুলিশ অফিসার্স মেসে ব্যাচের সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠিত হয়। কমিটির সকল সদস্যরা ব্যাচের এক্যবদ্ধতার উপর গুরুত্ব দেন।
সভায় শীঘ্রই পূনার্ঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে সিদ্ধান্ত হয়। আবুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ হতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বর্তমানে মানিকগঞ্জ জেলায় সহকারী পুলিশ সুপার হিসাবে কর্মরত আছেন।
অন্যদিকে মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে টাংগাইল জেলায় সহকারী পুলিশ সুপার হিসাবে কর্মরত আছেন। এ কমিটি আগামীতে ব্যাচের সদস্যদের এক্যবদ্ধ রেখে তাদের কার্যক্রম পরিচালনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
