কিকয়িত (ডিআর কঙ্গো), ১১ সেপ্টেম্বর : কঙ্গোর দক্ষিণ-পূর্বাঞ্চলে রোববার বাস দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে। বাসটি উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। খবর এএফপি’র। সরকারি টেলিভিশনের খবরে বলা হয়, ১ নম্বর ন্যাশনাল রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে। এর আগে কিকয়িত শহরের মেয়র লিওনার্ড মুতানগু এ দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৬৪ জন আহত হওয়ার কথা জানিয়েছিলেন। বাসটি কিকয়িত থেকে কিনশাসার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছা এএফপি’র সংবাদদাতা জানান, রাস্তায় অনেকের লাশ পড়ে আছে। এছাড়া এখনও অনেক লোক গাড়ির…
Read MoreMonth: September 2017
রোহিঙ্গাদের নিয়ে বিএনপির মায়াকান্না মানায় না : হাছান মাহমুদ
বিবিনিউজ , ঢাকা, ১১ সেপ্টেম্ব : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পেট্রোল বোমা মেরে যারা মানুষ পুড়িয়েছে তাদের মুখে রোহিঙ্গাদের নিয়ে মায়াকান্না মানায় না। আজ সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটির ‘সাগর-রুনি’ মিলনায়তনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী আব্দুল জব্বারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক দল এই আলোচনা সভার আয়োজন করে। হাছান মাহমুদ বলেন, রোহিঙ্গা ইস্যুতে রাজনীতিতে নেমেছে বিএনপি। রোহিঙ্গাদের দুদর্শায় ছুটে আসতে পারতেন খালেদা জিয়া। তা না করে লন্ডনে বসে রয়েছেন তিনি। তিনি বলেন, রোহিঙ্গাদের যেভাবে সাহায্য সহযোগিতা করছেন প্রধানমন্ত্রী…
Read Moreউত্তর কোরিয়ার হুমকির মুখে শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তোলার আহ্বান জাপানের
১১ সেপ্টেম্বর : জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে উত্তর কোরিয়ার হুমকির মুখে শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র কর্মকর্তাদের সাথে এক বৈঠকে সোমবার তিনি এ আহ্বান জানান। অ্যাবে বলেন, নিজেকে রক্ষার মানসিকতা তৈরি করতে না পারলে কেউ কাউকে রক্ষা করতে পারে না। প্রতিরক্ষামন্ত্রীকে মধ্যমেয়াদি প্রতিরক্ষা কৌশল প্রণয়নের নির্দেশ দিয়ে অ্যাবে বলেন, জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জবাবে আমাদেরকে সবধরণের পদক্ষেপ নিতে হবে। খবর এএফপি’র। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত কঠোর অবরোধ নিয়ে সোমবারের ভোটাভুটির প্রাক্কালে অ্যাবে তার দেশের প্রতিরক্ষা নিয়ে এসব মন্তব্য…
Read Moreনিজের সন্তানের ভালো চাইলে তাদের সময় দিন : অর্থমন্ত্রী
বিবিনিউজ , সিলেট, ১১ সেপ্টেম্বর : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নিজের সন্তানের ভালো চাইলে তাদের সময় দিন। প্রত্যেক পিতা-মাতার উচিত তাদের সন্তানদের সব থেকে কাছের বন্ধু হওয়া এ কথা উল্লেখ করে বলেন, ‘অনুপ্রেরণা মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তাই তাদের ভালবেসে অনুপ্রেরণা দেন’। তিনি রোববার সিলেটে পৃথক দু’টি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সিলেট সদর উপজেলার উদ্যোগে নগরীর কবি নজরুল ইসলাম অডিটরিয়ামে এবং মদন মোহন কলেজের উদ্যোগে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। এ এম এ মুহিত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে…
Read Moreপ্রধানমন্ত্রী কক্সবাজারে শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন মঙ্গলবার
ঢাকা, ১১ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, তিনি সেখানে বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত শরণার্থীদের অবস্থা প্রত্যক্ষ করবেন। তিনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং ত্রাণসামগ্রী বিতরণ করবেন। জাতিসংঘের মতে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সর্বশেষ সহিংসতা শুরুর পর গত দুই সপ্তাহে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর তিন লাখেরও বেশি মিয়ানমারের নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। শেখ সালমা / বিবিনিউজ /২২
Read Moreপ্রধানমন্ত্রী রাজশাহীতে ১৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন
রাজশাহী, ১১ সেপ্টেম্ব : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাজশাহী সফর করবেন। এ সময় তিনি ১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অপর ছয়টি বাস্তবায়িত প্রকল্পের উদ্বোধন করবেন। রোববার জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী প্রায় ৭শ’ কোটি টাকা ব্যয়ের ওই প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ১৬টি প্রকল্পের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক বৃহত্তম। নগরীর নবীনগর এলাকায় ৩১ দশমিক ৬৩ একর জমির ওপর প্রায় ২৮১ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে পার্কটি নির্মিত হচ্ছে। এতে প্রায় ১৪ হাজার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। চারটি উপজেলায় ৯৭ কোটি টাকা ব্যয়ে…
Read Moreশরীয়তপুরের নদী ভাঙ্গনে নোঙ্গর করা ৩টি লঞ্চ তলিয়ে নিখোঁজ ১৫
বিবিনিউজ, শরীয়তপুর, ১১ সেপ্টেম্বর, জেলার নড়িয়া উপজেলার ওয়াপদা লঞ্চ ঘাট এলাকায় পদ্মার নদীনের ভাঙ্গনের কবলে পড়ে নোঙ্গরকরা ৩টি লঞ্চ নদীতে তলিয়ে গেছে ও ভেসে গেছে ২টি লঞ্চ। লঞ্চে থাকা ১ জন নবজাতক, দুই নারী যাত্রী ও লঞ্চ কর্মচারী সহ অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ১২ জন লঞ্চ কর্মচারী সহ ১৫ জনের পরিচয় জানিয়েছে পুলিশ। তবে স্থানীয়দের মতে আরও নিখোঁজের আশংকা রয়েছে। উদ্ধার কাজ সঠিকভাবে পরিচালনা করতে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান কমডর মোজেোম্মল হক বেলা ১ টায় ঘটনাস্থলে পৌছে তদারকি করছেন। সোমবার ভোর সাড়ে ৫টায় নড়িয়ার ওয়াপদা লঞ্চঘাটে নোঙর করা…
Read Moreবিভিন্ন নদ-নদীর ৫৩ পয়েন্টে পানি হ্রাস পেয়েছে
ঢাকা, ৯ সেপ্টেম্বর : দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৫৩টি পয়েন্টের পানি হ্রাস ও ৩৬টির বৃদ্ধি পেয়েছে। শনিবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪ পয়েন্টের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া একটি পয়েন্টের পানি অপরিবর্তিত রয়েছে। নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। ব্রহ্মপুত্র-যমুনা, পদ্মা ও সুরমা নদীসমুহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে গঙ্গা ও কুশিয়ারা নদী সমুহের পানি সমতল হ্রাস পাচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি…
Read Moreভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শনিবার জঙ্গি ও সৈন্যদের মধ্যে বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়েছে। পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার। ভারত শাসিত কাশ্মীরের গ্রীস্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ৫৫ কিলোমিটার উত্তরপশ্চিমে বারামুল্লা জেলায় রাবেন-রাফিয়াবাদ গ্রামে এ বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়ে। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘এখানে সোপোরির কাছে রাবেন-রাফিয়াবাদ গ্রামে জঙ্গি ও সরকারি বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির ব্যাপারে খবর পেয়ে আজ সকালে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেললে সেখানে বন্দুক যুদ্ধ শুরু হয়। পুলিশ কর্মকর্তারা জানান, সন্দেহভাজন দুই জঙ্গি এ এলাকায় লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা গোলাম মোহাম্মাদ…
Read Moreপ্রধানমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গা স্রোত আমরা মোকাবেলা করতে পারবো : ওবায়দুল কাদের
নোয়াখালী, ৯ সেপ্টেম্বর: রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সস্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ শনিবার নোয়াখালীর কবিরহাট উপজেলায় কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত “৫০ শয্যা বিশিষ্ট কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন এবং আজও অব্যাহত আছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই রোহিঙ্গা স্রোত আমরা মোকাবেলা করতে পারবো। জাতিসংঘ ও সারা বিশ্ব এ সংকট মোবাকেলায় প্রধানমন্ত্রীর…
Read More