সুকির জাতিসংঘ সফর বাতিল

san sukiইয়াংগুন, ১৩ সেপ্টেম্বর : মিয়ানমারের নেত্রী অং সান সুকি জাতিসংঘ সাধারণ অধিবেশনের বৈঠকে যোগ দেয়ার পরিকল্পনা বাতিল করেছেন। এ মাসের শেষের দিকে এ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দেশটিতে রোহিঙ্গা সংকট প্রশ্নে নোবেল বিজয়ী নেত্রী ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েন। এ প্রেক্ষাপটে তিনি এ সফর বাতিল করলেন। বুধবার তার মুখপাত্র একথা জানান। খবর এএফপি’র।
বিস্তারিত উল্লেখ না করে সরকারি মুখপাত্র জাও তে জানান, মিয়ানমারের শীর্ষ উপদেষ্টা অং সান সুকি জাতিসংঘের সাধারণ অধিবেশনের বৈঠকে যোগ দিচ্ছেন না।

 

Related posts

Leave a Comment