টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাসের সংর্ঘষে নিহত ৮, আহত ৪

accidentবিবি নিউজ , টাঙ্গাইল, ৮ সেপ্টেম্ব :    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খুদিরামপুর এলাকায় বৃহস্পতিবার ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছে।
দুপুর সোয়া ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের খুদিরামপুর এলাকায় ঢাকামুখী একটি মাইক্রোবাসের সাথে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত হন।
খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালায়।
এই ঘটনায় উভয় গাড়ির অন্তত ৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

শেখ সালমা/বিবি নিউজ /০৪

Related posts

Leave a Comment