শাহজালালে ৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

112641_182ডেস্ক রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে সাড়ে ১১ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।

সোমবার বেলা ১১টার দিকে দোহা থেকে ছেড়ে আসা কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

গোপন খবরের ভিত্তিতে বিমানে তল্লাশি চালালে কৌশলে লুকিয়ে রাখা ১০০টি সোনার বার পাওয়া যায় বলে কর্মকর্তারা জানান।

উদ্ধার করা সোনার ওজন ১১ কেজি ৬০০ গ্রাম; বাজার মূল্য আনুমানিক ছয় কোটি টাকা।তবে এ ঘটনায় কাউকে আটক করা যায় নি।

 

 

মিতু/বিবি নিউজ/৭২৯

Related posts

Leave a Comment