সংসদীয় গণতন্ত্র চর্চায় বিশ্বব্যাপী জনগণকে সচেতন হবার আহবান জানিয়েছেন স্পিকার শিরিন শারমিন

2016-12-14_6_95064ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরিন শারমিন চৌধুরী সংসদীয় গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সম্পর্কে বিশ্বব্যাপী জনগণকে শিক্ষিত, সচেতন ও আগ্রহী করে তোলার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশন গণতান্ত্রিক মূল্যবোধকে সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। বিশ্বের জনসংখ্যার এক বৃহৎ অংশ তরুণ সমাজ। বর্তমান তরুণ সমাজের মধ্যে রাজনীতির বিষয়ে অনিহা লক্ষ্য করা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য সুখকর নয়।
ড. শিরিন শারমিন চৌধুরী গতকাল মঙ্গলবার লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারী সম্মেলনে সিপিএ কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির ভাষনে এ কথা বলেন।
মঙ্গলবার ৬২তম কমনওয়েলথ পার্লামেন্টারী সম্মেলনে লন্ডনে শুরু হয়েছে। আজ ঢাকায় জাতীয় সংসদের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ‘কোলাবোরেটিভ কমনওয়েলথ : ইউনিটি, ডাইভারসিটি এন্ড কমন চ্যালেঞ্জেস’।
১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই সম্মেলন আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।
স্পিকার বলেন, বিশ্বব্যাপী তরুণ সমাজকে গণতন্ত্র সম্পর্কে আরো আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশন ‘পার্লামেন্টারী ডেমোক্রেসি’ বিষয়ে রোড শো আয়োজন করেছে এবং কমনওয়েলথের বিভিন্ন অঞ্চলের দেশগুলোতে তা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে।
সভায় সিপিএ মহাসচিব আকবর খানসহ নির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
গতকাল সম্মেলনের অন্যান্য কর্মসূচির মধ্যে স্মল ব্রাঞ্চেস কনফারেন্স, স্মল ব্রাঞ্চেস চেয়ারপার্সন নির্বাচন, কমনওয়েলথ উইমেন পার্লামেন্ট স্টিয়ারিং কমিটি মিটিং ইত্যাদি ইভেন্টস অনুষ্ঠিত হয়েছে।

 

মিতু/বিবি নিউজ/৫৩৮

Related posts

Leave a Comment