গাজীপুরে আগুনে পুড়ে গেছে ৪ দোকান

Agunডেস্ক রিপোর্ট: গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি মার্কেটে শনিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৩ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া চারটি দোকান মালিকের প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে এই ঘটনায়া হতাহতের কোনো ঘটনা ঘটেনি।শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. জিহাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি মুদি দোকান, একটি স্টুডিও, একটি ফার্মেসি ও একটি মোবাইলের দোকান পুড়ে গেছে।

 

 

মিতু/বিবি নিউজ/৪৯৯

Related posts

Leave a Comment