বিশ্ব মানবাধিকার দিবস আজ

112025_580ডেস্ক রিপোর্ট: শনিবার ৬৮তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

১৯৪৮ সালে ১০ ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘ সদস্য দেশগুলোর সার্বজনীন মানবাধিকার সনদ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সেই থেকে বিশ্বব্যাপী জাতিসংঘ সদস্যভুক্ত দেশগুলো বিশ্ব মানবাধিকার দিবসটি যথাযথ মর্যাদায় সঙ্গে পালন করে আসছে।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) রাজধানী ঢাকা এবং সারাদেশে ও দেশের বাইরের শাখাগুলো দিবসটি একযোগে পালনের সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএইচআরসি’ র পক্ষ থেকে দেশব্যাপী এবং বহির্বিশ্বে সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, র‌্যালি, মানববন্ধন, রক্তদান কর্মসূচী, চিত্রাঙ্কন এবং নাট্যানুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

 

 

মিতু/বিবি  নিউজ/৪৮০

Related posts

Leave a Comment