জামালপুরে ট্রাক চাপায় যুবক নিহত

accident-ডেস্ক রিপোর্ট: জামালপুরের মেলান্দহ উপজেলার ডেফলা ঘাটে ট্রাক চাপায় জাকিউল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাকিউল ইসলাম ইসলামপুরের চরগোবিনিন্দ আদর্শ গ্রামের আয়নাল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ-ইসলামপুর সড়কে শুক্রবার রাতে মালবোঝাই একটি ট্রাক ইসলামপুরের দিকে যাচ্ছিল। তখন জাকিউল ইসলাম ডেফলা ঘাট এলাকায় রাস্তা পার হচ্ছিল।

এ সময় ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে জাকিউল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। পরে এলাকাবাসী ধাওয়া করে চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে।

মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং ট্রাক ও চালককে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

 

মিতু/বিবি  নিউজ/৪৭৯

Related posts

Leave a Comment