পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

rapeডেস্ক রিপোর্ট: শুটিং স্পটে নিয়ে গিয়ে শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগ তুললেন এক অভিনেত্রী। তার অভিযোগ, একটি বাংলা সিনেমার শুটিংয়ের সময়ই তাকে যৌন হেনস্তা করেন ওই পরিচালক। তার বিরু‌দ্ধে দক্ষিণ কলকাতার পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেছেন ওই অভিনেত্রী। ঘটনাটি এখন থেকে প্রায় তিন বছর আগের হলেও অভিনেত্রী অভিযোগ দাখিল করেছেন গত মঙ্গলবার। পুলিশ জানিয়েছে, ২০১৩ সালে একটি বাংলা সিনেমা প্রযোজনা করে মধ্য কলকাতার রফি আহমেদ কিদোয়াই রোডের একটি সংস্থা। সিনেমায় অভিনয়ের সূত্র ধরেই ওই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ হয় পরিচালকের। ওছবিতে সুযোগ পান ওই অভিনেত্রী। তার অভিযোগ, সিনেমার শুটিং নিয়ে আলোচনার জন্য তাকে রফি আহমেদ কিদোয়াই রোডের ওই অফিসে ডেকে পাঠান পরিচালক। সেখানে তার শ্লীলতাহানি ও যৌন হেনস্তা করেন তিনি। সূত্র: সংবাদ প্রতিদিন

 

 

 

মিতু/বিবি নিউজ/৪৫৯

Related posts

Leave a Comment