‘রইস’-এর আগমনবার্তা শাহরুখের

Raees-Teaserডেস্ক রিপোর্ট :  তাঁর ‘রইস’ অবতার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা৷ তিনি তা জানেন৷ আর জানেন বলেই বাদশাহী মেজাজেই দিলেন আগমন বার্তা৷ সেই সঙ্গে এই নতুন টিজার রিলিজ করে এও জানিয়ে দিলেন, এখনও সিনেমার প্রচারের ক্ষেত্রে তিনিই বলিউডের কিং খান৷৭ ডিসেম্বর সকাল এগারোটায় মুক্তি পাবে ‘রইস’-এর ট্রেলার৷ সঙ্গে নয়া টুইস্ট৷ টেক-স্যাভি শাহরুখ এবার সরাসরি কথা বলবেন নিজের ‘ফ্যান’-দের সঙ্গে৷ শুনবেন তাঁদের প্রশ্ন, উত্তরও দেবেন লাইভ চ্যাটের মাধ্যমে৷ ইউএফও স্ক্রিনের মাধ্যমে পাওয়া যাবে এই সুযোগ৷ তার আগেভাগে ফ্যানকুলকে নিজেদের প্রশ্ন সাজিয়ে রাখতে বলে রাখলেন বলিউড বাদশা৷

 

 

মিতু/বিবি নিউজ/৩৯৪

Related posts

Leave a Comment