হাঙ্গেরির পথে শেখ হাসিনা

2016-11-14_8_156705ডেস্ক রিপোর্ট: হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে পানি সম্মেলনে অংশ নিতে চারদিনের সফরে দেশটির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, এলজিআরডি ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং একটি ব্যবসায়ী প্রতিনিধিদল।

জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী দু’দিনের বুদাপেস্ট ওয়াটার সামিট (বিডাব্লিউএস-২০১৬)-এর বিভিন্ন অধিবেশনে যোগদান করবেন এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরামের উদ্বোধন এবং প্রেসিডেন্ট জানোস এডার’র সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি মঙ্গলবার সকালে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে কসুদ স্কয়ারে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এরপর বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

শেখ হাসিনা সোমবার বিকেলে হাঙ্গেরির প্রেসিডেন্ট জানোস এডারের সঙ্গে সান্দর প্রেসিডেন্সিয়াল প্রাসাদে বৈঠক করবেন। তিনি মঙ্গলবার বুদাপেস্টে ‘হিরোস স্কয়ার’ পরিদর্শন করবেন এবং ফুল দিয়ে হাঙ্গেরি প্রতিষ্ঠায় জাতীয় বীর ও নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

প্রধানমন্ত্রী বুধবার সকালে দেশের উদ্দেশে বুদাপেস্ট ত্যাগ করবেন এবং সকাল সাড়ে ১১টায় ঢাকা পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

 

 

 

মিতু/বিবি নিউজ/৩৪৬

Related posts

Leave a Comment